NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

হজযাত্রীর থেকে অর্থ নেওয়ার পর দিতে হবে রসিদ


খবর   প্রকাশিত:  ০১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:২৯ এএম

>
হজযাত্রীর থেকে অর্থ নেওয়ার পর দিতে হবে রসিদ

হজযাত্রীর কাছে থেকে অর্থ গ্রহণের বিপরীতে অর্থ গ্রহণের রসিদ দেওয়া প্রয়োজন। এজন্য এ সংক্রান্ত আর্থিক লেনদেন রসিদ অথবা ব্যাংক রসিদের মাধ্যমে করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

রোববার (১৮ ডিসেম্বর) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। 

এতে বলা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছু ব্যক্তি ও এজেন্সিগুলোর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা ২০২২’ অনুসারে হজের নিবন্ধনের পূর্বেই হজযাত্রীর সঙ্গে হজ এজেন্সির লিখিত চুক্তি সম্পাদন, এজেন্সির দায়িত্ববান প্রতিনিধি নয় এমন ব্যক্তি বা গ্রুপ লিডারের মাধ্যমে লেনদেন না করে সরাসরি এজেন্সির সঙ্গে এবং ব্যাংকের মাধ্যমে লেনদেন করা বাঞ্ছনীয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, হজ সংক্রান্ত সবক্ষেত্রে ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন ২০২১’ এবং ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা ২০২২’ এর অনুসরণসহ সব ধরনের আর্থিক লেনদেন যথাযথ প্রতিনিধি, অংশীদার, স্বত্বাধিকারীর মাধ্যমে এবং রসিদ বা ব্যাংক রসিদের মাধ্যমে করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হচ্ছে।