NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের পরকীয়ার তদন্ত করছে এফবিআই : ট্রাম্প রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ৩ ঘোড়ারেসের মাঠে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন উদীয়মান জকি ইজি নিল বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী ইসরায়েল-পাকিস্তানসহ চার দেশকে মার্কিন সহায়তা দেওয়া নিয়ে প্রশ্ন আল-সায়েদের সংবাদ উপস্থাপক রাবিয়া আহসানকে গুলি করে হত্যা, স্বামী আটক ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘জোরালো আগ্রহ’ দেখছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প গোল্ডেন বয় পুরস্কার জিতলেন পাউ কুবারসি
Logo
logo

আপাতত দায়িত্ব পালন করতে পারবেন না জি এম কাদের


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ১০:২৫ এএম

আপাতত দায়িত্ব পালন করতে পারবেন না জি এম কাদের

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে আপাতত দায়িত্ব পালন করতে পারবেন না গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। তার দায়িত্ব পালনে অস্থায়ী নিষেধাজ্ঞার বিরুদ্ধে নিম্ন আদালতে বিচারাধীন আপিল আগামী ৯ জানুয়ারির মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। সে পর্যন্ত জি এম কাদের দলটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

নিম্ন আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা স্থগিত করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জাপার বহিষ্কৃত নেতা ও সাবেক এমপি জিয়াউল হক মৃধার আবেদন নিষ্পত্তি করে বুধবার এ আদেশ দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ।

 

 

 

গত ৪ অক্টোবর জাপা থেকে বহিষ্কৃত নেতা ও সাবেক এমপি জিয়াউল হক মৃধা চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেন। তার আবেদনে গত ৩০ অক্টোবর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত জি এম কাদেরের দায়িত্ব পালনে অস্থায়ী নিষেধাজ্ঞা দেন। পরে এই আদেশ প্রত্যাহার করতে জি এম কাদের ওই আদালতেই আবেদন করেন। কিন্তু গত ১৬ নভেম্বর সে আবেদনটি খারিজ করা হয়।  

এই খারিজ আদেশের বিরুদ্ধে জেলা জজ আদালতে আপিল করেন জি এম কাদের। জেলা জজ জি এম কাদেরের আবেদনটি ৯ জানুয়ারি শুনানির তারিখ রাখেন। পরে দলীয় ক্ষতির কথা তুলে ধরে গত ২৪ নভেম্বর আবেদনটির শুনানি করতে আরজি জানালে জেলা জজ তা খারিজ করে দেন। এই খারিজ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করেন জি এম কাদের। সে রিভিশন আবেদনের শুনানির পর গত ২৯ নভেম্বর হাইকোর্ট নিম্ন আদালতের নিষেধাজ্ঞা ৩ জানুয়ারি পর্যন্ত স্থগিত করে রুল দেন। তার পরদিনই জিয়াউল হক মৃধা হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেন। সে আবেদনের শুনানির পর ওই দিনই চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য রাখেন। সে ধারাবাহিকতায় গত ১২ ডিসেম্বর শুনানি শেষ হলে আদেশের জন্য রেখেছিলেন সর্বোচ্চ আদালত।

আদালতে জিয়াউল হক মৃধার আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা। জি এম কাদেরের পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম। আইনজীবী সাঈদ আহমেদ রাজা সাংবাদিকদের বলেন, 'চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে নিম্ন আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার বিরুদ্ধে জি এম কাদেরের আপিল আগামী ৯ জানুয়ারি শুনানির জন্য নির্ধারিত রয়েছে। সে আপিলটি নিষ্পত্তি পর্যন্ত তিনি জাপার কোনো দায়িত্ব পালন করতে পারবেন না। '