NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের পরকীয়ার তদন্ত করছে এফবিআই : ট্রাম্প রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ৩ ঘোড়ারেসের মাঠে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন উদীয়মান জকি ইজি নিল বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী ইসরায়েল-পাকিস্তানসহ চার দেশকে মার্কিন সহায়তা দেওয়া নিয়ে প্রশ্ন আল-সায়েদের সংবাদ উপস্থাপক রাবিয়া আহসানকে গুলি করে হত্যা, স্বামী আটক ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘জোরালো আগ্রহ’ দেখছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প গোল্ডেন বয় পুরস্কার জিতলেন পাউ কুবারসি
Logo
logo

একাত্তরের পরাজিত শক্তি প্রতিশোধ নিতে চাইছে : কাদের


খবর   প্রকাশিত:  ০৫ জানুয়ারী, ২০২৪, ০৬:১৭ এএম

>
একাত্তরের পরাজিত শক্তি প্রতিশোধ নিতে চাইছে : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একাত্তরের পরাজিত শক্তি প্রতিশোধ নিতে চাইছে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে এই ষড়যন্ত্র পরাহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

বুধবার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, যুদ্ধাপরাধী যারা দেশের বাইরে আছে, তাদের দেশে ফিরিয়ে আনার কার্যক্রম চলছে। সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সদিচ্ছা বা আন্তরিকতার ঘাতটি নেই। বিদেশে অনেক আইনি প্রতিবন্ধবতা আছে, তারপরেও আমাদের চেষ্টার কমতি নেই। আমরা শিগগিরই তাদের দেশে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছি। কারো কারো ব্যাপারে অগ্রগতিও হয়েছে। আশা করি এই প্রক্রিয়া আমরা দ্রুত সম্পন্ন করতে পারব।

ওবায়দুল কাদের বলেন, ১০ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী বুদ্ধিজীবীদের হত্যার নীলনকশা প্রণয়ন করে। এদিন থেকেই তারা এই কাজ শুরু করে এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের নিয়ে গিয়ে হত্যা শুরু হয়। সবশেষ ১৪ ডিসেম্বর সবচেয়ে বড় ঘটনাটি ঘটে। আজকের এই দিনেই আমাদের, এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের পাকিস্তানি হানাদার বাহিনী গুম করে হত্যা করেছিল। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করছি।

এর আগে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রথমে রাষ্ট্রপতি, পরে প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে তারা কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময়ে বিউগলে করুণ সুর বেজে ওঠে।