NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

৫ এমপির পদত্যাগ : গেজেটের ৯০ দিনের মধ্যে উপনির্বাচন


খবর   প্রকাশিত:  ২১ ডিসেম্বর, ২০২৩, ১০:৩১ এএম

৫ এমপির পদত্যাগ : গেজেটের ৯০ দিনের মধ্যে উপনির্বাচন

ঢাকা: সংসদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির পাঁচ সদস্য। আজ পদত্যাগপত্র জমা দেওয়ার পর তা গ্রহণ করে পাঁচটি আসন শূন্য ঘোষণা করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।  

বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের গেজেটের ৯০ দিনের মধ্যে শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

রবিবার (১১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

 

 

বিএনপির এমপিদের পদত্যাগ নিয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ‘তাদের পদত্যাগ ভিন্ন একটি ইস্যু। যতটা না নির্বাচন-সম্পর্কিত, ততটা রাজনৈতিক। এটা স্বাভাবিক হিসেবেই দেখছি। ’

তিনি বলেন, ‘আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে। যতক্ষণ পর্যন্ত গেজেট না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কাজ শুরু করার সুযোগ নেই। কোনো মাননীয় সংসদ সদস্য পদত্যাগ করলে ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে, এটাই ইসির দায়িত্ব। ’

গতকাল শনিবার বিকেলে রাজধানীর গোলাপবাগে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে বিএনপির দলীয় সাতজন এমপির পদত্যাগের ঘোষণা আসে। আজ রবিবার বেলা ১১টার দিকে বিএনপির সাত এমপির পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছে জমা দেওয়া হয়।

বিএনপির সাতজন সংসদ সদস্য হলেন উকিল আব্দুস সাত্তার (ব্রাহ্মণবাড়িয়া-২), হারুনুর রশিদ (চাঁপাইনবাবগঞ্জ-৩), জি এম সিরাজ (বগুড়া-৭), আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২), জাহিদুর রহমান (ঠাকুরগাঁও-৩), মোশাররফ হোসেন (বগুড়া-৪) ও রুমিন ফারহানা (সংরক্ষিত নারী আসন)। তাদের মধ্যে আব্দুস সাত্তার অসুস্থ থাকায় এবং হারুনুর রশিদ বিদেশে থাকায় আসতে পারেননি।

বিএনপি দলীয় পাঁচ সংসদ সদস্যের পদত্যাগপত্র গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। স্পিকার বলেন, ‘আমি পদত্যাগপত্র গ্রহণ করেছি। ওই আসনগুলো এরই মধ্যে শূন্য হয়েছে। ’

সংসদ ভবনস্থ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘তাঁরা আমার কাছে সাতটা আবেদন জমা দিয়েছেন। পাঁচজন সশরীরে ছিলেন, তাঁদেরটা গ্রহণ করা হয়েছে। বাকি দুজনের আবেদন যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেব। ’