NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২৭, ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে : শি জিনপিং বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কেতন হত্যায় পরস্পরকে দুষছেন সিয়া-চেতন ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮ আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Logo
logo

নেমপ্লেটে ‘ডিভোর্সি’ লিখবেন মালাইকা?


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:২৫ পিএম

>
নেমপ্লেটে ‘ডিভোর্সি’ লিখবেন মালাইকা?

বলিউডে সবচেয়ে আকর্ষণীয় ডান্সকুইন মালাইকা আরোরা। বর্তমানে ‘মুভিং ইন উইথ মালাইকা’ নিয়ে বেশ আলোচনায় রয়েছেন। এতোদিন লোকজন মালাইকার ফিটনেস নিয়ে সারপ্রাইজড ছিলেন। কিন্তু তার ডান্স এখনও সবাইকে ইমপ্রেস করছে। কিন্তু কে জানত যে মালাইকা কমেডি করতে জানেন! মালাইকার শোয়ের নতুন ক্লিপ সামনে এসেছে। ভিডিওতে মালাইকাকে ডিভোর্স নিয়ে খোলামেলা কথা বলতে দেখা গেছে।

মডার্ন যুগে আজকেও ডিভোর্স, বিবাহ বিচ্ছেদের মত বিষয়গুলো সমাজের বড় বড় শব্দ। তিনি বলেন, যদি কেউ ডিভোর্সি হন, তাহলে সবাই সব কিছু বাদ দিয়ে তাকে বিচার করতে শুরু করেন। একাধিকবার তাকেও এভাবে জাজ করা হয়েছে। মালাইকা নিজের শোতে বিবাহ বিচ্ছিন্ন হওয়ার প্রসঙ্গ তোলেন। অ্যাক্ট্রেস বলেন, আমি বিজনেস করছি। আমি একজন মা, একজন মেয়ে। কিন্তু গোটা দুনিয়া আমাকে বিবাহবিচ্ছিন্না হিসেবে দেখে।

এরপরে তিনি আরও বলেন, বাইরে তাই ডিভোর্সি নেমপ্লেট থাকা উচিত। মালাইকা এটাও জানান যে, আমি মুভ অন করে ফেলেছি। আমার এক্স হাজব্যান্ড মুভ অন করে ফেলেছেন, অথচ লোকেরা কবে মুভ অন করবে, আমি জানি না। হাসতে হাসতে মালাইকা তার হেটারদের বড় উত্তর দিয়ে দিয়েছেন। এখন যারা বোঝার, তারা ঠিকই অভিনেত্রীর কথা বুঝতে পেরেছেন।

এর আগে মালাইকা নিজের শোতে অর্জুন কাপুরকে নিয়েও কথা বলেছেন। মালাইকা জানান, আমি শুধু বয়সে বড় নই, বরং নিজের চেয়ে কম বয়সী ব্যক্তির সঙ্গে ডেট করছি। এটা আমার সাহস। কিন্তু আমি তার জীবন খারাপ করছি না। আমি সবাইকে বলতে চাই তার জীবন নষ্ট করছি না,  অর্জুন কাপুর কোনো স্কুলগামী বাচ্চা নন যে নিজের পড়াশোনার মন দিয়ে না করে অন্য কিছু করে বেড়াচ্ছেন। আর এমনও নয় যে আমরা ক্লাস ফাঁকি দিয়ে ডেট করছি।