NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২৭, ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে : শি জিনপিং বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কেতন হত্যায় পরস্পরকে দুষছেন সিয়া-চেতন ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮ আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Logo
logo

‘বাংলার কিংবদন্তি’ সম্মান পেলেন শ্রীলেখা


খবর   প্রকাশিত:  ১৫ ডিসেম্বর, ২০২৪, ০৭:৩৫ এএম

>
‘বাংলার কিংবদন্তি’ সম্মান পেলেন শ্রীলেখা

‘দ্য লেজেন্ড অফ বেঙ্গল’ সম্মান পেলেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। শনিবার (১০ ডিসেম্বর) কলকাতার রোটারি সদনে অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের তরফ থেকে শ্রীলেখাকে এই সম্মান জানানো হয়েছে।

ফেসবুকে এই অ্যাওয়ার্ড পাওয়া নিয়ে একটি পোস্টও করেছেন অভিনেত্রী। যেখানে তিনি লিখলেন, আমি নাকি লেজেন্ড অফ বেঙ্গল! নিন্দুকরা শুনছো, শুনছেন?

সংবাদ প্রতিদিনের তরফ থেকে এই বিষয় নিয়ে জানতে শ্রীলেখার সঙ্গে যোগাযোগ করা হলে, অভিনেত্রী জানান, ‘খবরটা পেয়ে প্রথমটায় খুব অবাক হই। তবে বেশ ভালো লাগছে। যারা আমাকে এই সম্মান দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই।’

‘অল ইন্ডিয়া হিউম্যান রাইটস’ সংস্থার তরফ থেকে কৃ্ষ্ণা পাল সংবাদ প্রতিদিনকে জানান, ‘শ্রীলেখা মিত্র শুধুমাত্র ভালো অভিনেত্রী নন। তিনি বড় মনের মানুষ। সমাজের প্রতি তার দায়বদ্ধতা রয়েছে। অন্যায়ের প্রতিবাদ করেন। বিশেষ করে তার পশুদের প্রতি প্রেম, তাকে অভিনেত্রীর বাইরে অন্য এক পরিচয় দেয়। সেই কারণেই শ্রীলেখাকে এই সম্মান প্রদান করা হয়েছে।’

অন্যায়ের বিরুদ্ধে বরাবরই সরব হন শ্রীলেখা। নানা সময়ে, নানা বিষয়ে সোশ্য়াল মিডিয়ায় প্রতিক্রিয়াও দেন তিনি। কলকাতা চলচ্চিত্র উৎসবে তার পরিচালিত ছবি ‘এবং ছাদ’ না থাকায়, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভও প্রকাশ করেছেন শ্রীলেখা।