NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

সমন্বিত উদ্যোগে বিদ্যুৎ সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে


খবর   প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২৩, ০৭:০২ এএম

>
সমন্বিত উদ্যোগে বিদ্যুৎ সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সমন্বিত উদ্যোগে বিদ্যুৎ সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। ডিজিটাল বাংলাদেশের জন্য স্মার্ট প্রযুক্তির ব্যাপক প্রয়োগ সর্বসাধারণের সত্যিকারের সেবার জন্য কার্যকরী অবদান রাখবে। যেকোনো সমস্যার উদ্ভব হলে প্রযুক্তি ব্যবহার করে তা চিহ্নিত করা এবং সে অনুযায়ী সমাধান করা সম্ভব হবে। 

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে “ওয়ার্কশপ অন এনইএসসিও'এস এক্সপেরিয়েন্স টুয়ার্ডস স্মার্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম” শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। 

প্রতিমন্ত্রী বলেন, বিতরণ কোম্পানিগুলোর কার্যক্রম যত আধুনিক হবে, গ্রাহকরা তত ভালো সেবা পাবে। কোম্পানিগুলোকে সিস্টেম লস কমানোর বিষয়ে প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করতে হবে।

কোম্পানিগুলোকে নিজেদের আয় বাড়ানোর পরামর্শ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিতরণ প্রতিষ্ঠানগুলো সোলার প্রজেক্টের মাধ্যমে নিজস্ব বিদ্যুৎ উৎপাদন করতে পারে। এসময় তিনি নেসকোর স্মার্ট বিতরণ ব্যবস্থা উন্নয়নের প্রয়াসকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরণের উদ্যোগ গ্রাহককে আরও উন্নত ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করবে। 

অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক মো. নুরুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান ও যুক্তরাষ্ট্রের এনআরইসিএ ইন্টারন্যাশনাল -এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড. ড্যান ওয়াডেল এবং নেসকো লি: এর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম।