NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ৪, ২০২৬ | ২০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা আজ, যোগ দেবেন প্রধানমন্ত্রী খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন আজ, জনসমাগমে মুখর প্রাঙ্গণ ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ, দ্রুত সাক্ষাতের সিদ্ধান্ত ‘শক্তিশালী’ কেপ ভার্দের বিপক্ষে কষ্টার্জিত জয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে লেখা গ্রন্থের মোড়ক উন্মোচন রুশ হামলায় কিয়েভে নিহত বেড়ে ২০ বাবার জানাজা পড়াতে চান মোজতবা, নিরাপত্তা বাহিনীর না অভিনেত্রীসহ ৭০ জনকে সংসদ সদস্য হিসেবে নিয়োগ আহমেদ আল শারার জোতাকে উৎসর্গ পর্তুগালের রোমাঞ্চকর জয়
Logo
logo

অস্ত্র ব্যবসায়ীর বিনিময়ে মার্কিন বাস্কেটবল তারকাকে মুক্তি দিল রাশিয়া


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১১:১৫ এএম

অস্ত্র ব্যবসায়ীর বিনিময়ে মার্কিন বাস্কেটবল তারকাকে মুক্তি দিল রাশিয়া

আর্ন্তজাতিক ডেস্ক: রাশিয়া বৃহস্পতিবার সেদেশের অস্ত্র ব্যবসায়ী ভিক্তর বাউতের সঙ্গে কারাবন্দি মার্কিন বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রিনারকে বিনিময় করেছে।

মার্কিন বাস্কেটবল তারকা গ্রিনার মাদক পাচারের দায়ে রাশিয়ায় বিচারাধীন ছিলেন। গত ফেব্রুয়ারিতে খেলতে আসার সময় রুশ বিমানবন্দরে তার লাগেজে গাঁজার তেল পাওয়া গিয়েছিল। অন্যদিকে রাশিয়ার কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী ভিক্তর বাউত ১২ বছর ধরে যুক্তরাষ্ট্রের কারাগারে আটক ছিলেন।

 

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ব্রিটনি গ্রিনার নিরাপদে আছেন এবং সংযুক্ত আরব আমিরাত থেকে একটি বিমানে দেশে পৌঁছেছেন।

ব্রিটনি গ্রিনারকে রাশিয়ার প্রত্যন্ত একটি সাজাভোগের বিশেষ অঞ্চলে (পেনাল কলোনি) পাঠানো হয়েছিল।

বাইডেন প্রশাসন গত জুলাইয়ে রাশিয়ার কাছে বন্দি বিনিময়ের প্রস্তাব দিয়েছিল। অন্যদিকে মস্কো দীর্ঘদিন ধরে বাউতের মুক্তি চেয়ে আসছিল।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই বন্দি বিনিময়ের খবরের সত্যতা নিশ্চিত করে বলেছে, এটি আবুধাবি বিমানবন্দরে সম্পন্ন হয়। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, ‘রাশিয়ার নাগরিককে তার মাতৃভূমিতে ফিরিয়ে দেওয়া হয়েছে। ’ সূত্র: বিবিসি