NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ২৯, ২০২৬ | ১৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্র বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা সার্বিয়ার প্রেসিডেন্টের ‘ধর্মীয় অবমাননা’র অভিযোগ, ১৫ দিন সম্প্রচার বন্ধ জিও নিউজের মরক্কোর বিস্ময়বালককে নিয়ে ইউরোপ জায়ান্টদের কাড়াকাড়ি ডেটিং অ্যাপে সঙ্গী খুঁজছেন রাকুল প্রীতের স্বামী? মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: সংসদে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী ‘সিয়াকেও লোহাগড় দুর্গ থেকে ফেলে দেওয়া হোক’ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলা, মৃত্যু ১৪০০ ছাড়াল
Logo
logo

‘পল্টন থেকে গোলাপবাগ, বিএনপির অর্ধেক পরাজয় হয়ে গেছে’


খবর   প্রকাশিত:  ২৩ ডিসেম্বর, ২০২৩, ০২:৩০ এএম

‘পল্টন থেকে গোলাপবাগ, বিএনপির অর্ধেক পরাজয় হয়ে গেছে’

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নয়াপল্টনে সমাবেশ করতে চেয়েছিল, সেটা তারা পারেনি। একে তো পল্টনে সমাবেশ করতে পারেনি, আবার আন্দোলন কর্মসূচিতেও অর্ধেক পরাজয় হয়ে গেছে। তবে বিএনপিকে আর কোনো ছাড় দেওয়া হবে না। আগামীকাল নেতাকর্মীদের পাড়া-মহল্লায় পাহারা দিতে হবে।

 

 

আজ শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে গুলিস্তানের কাজী বশির মিলনায়তনে মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার কর্মীরা আজ প্রস্তুত। রাতে খেলা হবে ব্রাজিলের সাথে ক্রোয়েশিয়া, আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ড। বাংলাদেশেও খেলা হবে। আগুন সন্ত্রাসের বিরুদ্ধে। আগুন নিয়ে এলে খেলা হবে। অনেক ছাড় দিয়েছি আর না

তিনি বলেন, বিএনপি সরকার নাকি ভয় পেয়েছে৷ সরকার ভয় পেয়েছে? এখানে নাট্যমঞ্চ প্রাঙ্গণে সভা। আমরা পরাজিত হয়েছি? পল্টন ময়দানে, সমাবেশ আমরা করবই। এ কথা যারা বলেছিল, তারা এখন কোথায়? তাদের পরাজয় হয়েছে, অর্ধেক পরাজয় হয়ে গেছে। পল্টনে সমাবেশ করতে পারেনি। আন্দোলন কর্মসূচির পরাজয় এখানেই।

তিনি নগরবাসীর উদ্দেশে বলেন, আতঙ্কের কারণ নেই, আমরা চলে যাচ্ছি কাল সাভারে। ঢাকায় আমরা নেই। বিএনপি এই শহর তাদের দিয়ে গেলাম। আতঙ্ক কেন। আমরা ক্ষমতায়, আমরা কেন অশান্তি চাইব। আমরা কেন বিশৃঙ্খলা করব। আরো এক বছর বাকি, নির্বাচন হবে ইনশাল্লাহ।

কিছু মিডিয়া বিএনপিকে ক্ষমতায় আনতে চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি স্বপ্ন দেখছে, দিবা স্বপ্ন। বিএনপি দুঃস্বপ্ন দেখছে৷ তাদের এই রঙিন খোয়াব অচিরেই কর্পুরের মতো উড়ে যাবে।

মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, আব্দুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কালাম, আহমেদ হোসেন, আফজাল হোসেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস প্রমুখ বক্তব্য দেন।