NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬ | ১০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘ক্লাইমেট লিডারশিপ ইন এ শিপটিং গ্লোবাল ল্যান্ডস্ক্যাপ’ সেশনে অংশগ্রহণ উত্তর কোরিয়ার নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার ঘোষণা কিম জং উনের পরমাণু পরিদর্শন ছাড়া চুক্তি নয়, ইরানকে ট্রাম্পের সতর্কতা রোনালদোর স্বরূপে ফেরার রাতে পর্তুগালের গোলোৎসব জন্মদিনে নেই শুভেচ্ছা, ইনস্টাগ্রামেও আনফলো! বিজয়-তৃষার সম্পর্ক কি শেষ? যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কমিটি গঠনে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া ইরানের তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটিশ রাজনীতিতে নতুন সমীকরণ, কে হচ্ছেন স্টারমারের উত্তরসূরি? হালান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে জনপ্রিয়তার শীর্ষে যে ৬ পাকিস্তানি নাটক
Logo
logo

ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইটের খাবারে ‘নকল দাঁত’


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৫:১২ এএম

>
ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইটের খাবারে ‘নকল দাঁত’

যুক্তরাজ্যের সরকারি বিমান পরিষেবা সংস্থা ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইটের খাবারের প্যাকেটে একটি আস্ত নকল দাঁত পেয়েছেন ঘাদা এল-হোস নামের এক যাত্রী। দুবাই থেকে যুক্তরাজ্যগামী সেই ফ্লাইটটির নাম্বার বিএ১০৭।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দাঁতসহ সেই খাবরের ছবি টুইটও করেছেন ঘাদা। টুইটে তিনি বলেন, ‘এটি যে আমার কিংবা আমার আশপাশের কোনো যাত্রীর নয়— তা নিশ্চিত। আমাদের সবারই দাঁত যথাস্থানে আছে। খাবারের প্যাকেটে এ ধরনের উপাদানের উপস্থিতি রীতিমতো ভয়ঙ্কর। আমি ব্রিটিশ এয়ারওয়েজের কাছে এর ব্যাখ্যা চাইছি।’

টুইটারে যে ছবিটি টুইট করা হয়েছে, তা সত্যিই ভয়ঙ্কর। ছবিতে দেখা যাচ্ছে, খোলা খাবারের প্যাকেটের মধ্যে সাদা রঙ্গের ন্যাপকিনের মাঝে পড়ে থাকা দাঁতটির পেছনের দিকে একটি কালো রঙ্গের বোঁটাসদৃশ্য অংশ দেখা যাচ্ছে।

অবশ্য এটি যে নকল দাঁত, পেছনের কালো রঙের বোঁটাসদৃশ্য বস্তুটিই তার প্রমাণ। এই অংশটি না থাকলে এটিকে সত্যিকার দাঁত বলেই মনে হতো।

এদিকে ঘাদা টুইট করার অল্প সময়ের মধ্যেই পাল্টা টুইট করে তার কাছে ক্ষমা চেয়েছে ব্রিটিশ এয়ারওয়েজ কর্তৃপক্ষ। টুইটে পরিষেবা সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ‘এই ঘটনার জন্য আমরা খুবই দুঃখিত। আপনি কি আমাদের কাস্টমার রিলেশন বিভাগের সঙ্গে যোগাযোগ করে এ সম্পর্কিত কোনো অভিযোগ এবং ব্যক্তিগত তথ্য জানিয়েছেন? যদি না জানিয়ে থাকেন তাহলে দ্রুত কাস্টমার রিলেশন বিভাগের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য প্রদানের অনুরোধ করছি।’