NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২৮, ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে : শি জিনপিং বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কেতন হত্যায় পরস্পরকে দুষছেন সিয়া-চেতন ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮ আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Logo
logo

শেষ ম্যাচে যুক্ত হলেন কুলদীপ, রোহিতের বদলি অধিনায়ক রাহুল


খবর   প্রকাশিত:  ১৮ ডিসেম্বর, ২০২৪, ০৬:১৩ এএম

>
শেষ ম্যাচে যুক্ত হলেন কুলদীপ, রোহিতের বদলি অধিনায়ক রাহুল

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ খেলে ইনজুরিতে পড়েছেন ভারতের তিন ক্রিকেটার। বদলি ক্রিকেটার হিসেবে তাই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দলের সঙ্গে যুক্ত হচ্ছেন কুলদীপ যাদব। শুক্তবার বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড। 

সিরিজের দ্বিতীয় ম্যাচে এনামুল হক বিজয়ের ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পেয়েছেন রোহিত শর্মা। শেষদিকে দলের প্রয়োজনে ইনজুরি নিয়েই ব্যাটিংয়ে নামলেও ম্যাচ শেষ করেই উড়াল দিয়েছেন নিজ দেশের উদ্দেশ্যে। অধিনায়কের অনুপস্থিতিতে তাই শেষ ওয়ানডেতে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল।

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে শনিবার বাংলাদেশ সময় দুপুর ১২টায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আগের দুটো ম্যাচ ঢাকার মিরপুরে হলেও সিরিজের শেষ ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। 

তিন ম্যাচ সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচেই ম্যাচজয়ী পারফর্ম করে বাংলাদেশের জয়ের নায়ক মেহেদী হাসান মিরাজ। ওয়ানডে সিরিজের পর কোহলি-রাহুলদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজও খেলবে টাইগাররা।