NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ১, ২০২৬ | ১৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কেন ইউনূসের অপশাসনের তদন্ত করা জরুরি? বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক কেতনের টাকায় জীবন সাজাতে চেয়েছিল সিয়া-চেতন টাইব্রেকারে জার্মানির বিদায় ঘণ্টা বাজাল প্যারাগুয়ে সেই ‘চুমুকাণ্ড’ বিতর্কে মুখ খুললেন কঙ্গনা ও বীর ২০৩৮ সালে ৬৪ দলের ফিফা বিশ্বকাপ আয়োজনে আগ্রহী যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউসের বড় ঘোষণা ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্র বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা সার্বিয়ার প্রেসিডেন্টের ‘ধর্মীয় অবমাননা’র অভিযোগ, ১৫ দিন সম্প্রচার বন্ধ জিও নিউজের
Logo
logo

বড় ধরনের ধর্মঘটে নিউ ইয়র্ক টাইমসের কর্মীরা


খবর   প্রকাশিত:  ২২ নভেম্বর, ২০২৪, ০৬:১২ এএম

বড় ধরনের ধর্মঘটে নিউ ইয়র্ক টাইমসের কর্মীরা

আর্ন্তজাতিক ডেস্ক: প্রভাবশালী মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসের এক হাজারেরও বেশি কর্মী বৃহস্পতিবার মধ্যরাত থেকে ২৪ ঘণ্টার ধর্মঘট করেছেন। তাদের ইউনিয়ন জানিয়েছে, প্রতিষ্ঠানটিতে ৪০ বছরেরও বেশি সময়ের মধ্যে এটিই সবচেয়ে বড় ধর্মঘট।

ধর্মঘটকারী কর্মীদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন নিউজগিল্ড জানিয়েছে, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বাড়াতে ব্যবস্থাপনার অস্বীকৃতিই ধর্মঘটের মূল কারণ।

বৃহস্পতিবার সকালে ইউনিয়ন টুইটে লিখেছে, নিউ ইয়র্ক টাইমসের এক হাজার ১০০ জনেরও বেশি কর্মী এখন আনুষ্ঠানিকভাবে কাজ বন্ধ করে দিয়েছেন, চার দশকের মধ্যে কম্পানিতে এই প্রথম এত বড় পদক্ষেপ।

 

 

 

নিউ ইয়র্ক টাইমসের মুখপাত্র ড্যানিয়েল রোডস হা এক বিবৃতিতে মার্কিন গণমাধ্যমকে বলেছেন, আলোচনা শেষ হয়ে যায়নি এবং এটি হতাশাজনক যে কোনো অচলাবস্থার মধ্যে না থেকেও কর্মীরা এমন চরম পদক্ষেপ নিচ্ছেন।

এদিকে ইউনিয়ন জানিয়েছে, ইউনিয়নের সদস্যরা সবার জন্য একটি ভালো বার্তাকক্ষ পাওয়ার জন্য যা করা দরকার তা-ই করবেন।

সূত্র : এনডিটিভি