NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

বেগম রোকেয়া পদক পাচ্ছেন ৫ নারী


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৩, ০৯:৫৯ এএম

বেগম রোকেয়া পদক পাচ্ছেন ৫ নারী

ঢাকা: বেগম রোকেয়ার অবদান চিরস্মরণীয় করতে বেগম রোকেয়া পদক দিচ্ছে সরকার। চলতি বছর দেশের বিভিন্ন খাতে অবদানের জন্য পাঁচ বিশিষ্ট নারীকে এ পদক দেওয়া হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে বেগম রোকেয়া দিবস ও বেগম রোকেয়া পদক প্রদান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস ও বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন।

 

 

 

আগামী ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস। দিবসটি উদযাপনের লক্ষ্যে দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। কার্যক্রমের অংশ হিসেবে দেশে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় পাঁচজন নারীকে বেগম রোকেয়া পদক ২০২২ দেওয়া হবে। এবারের রোকেয়া পদকের জন্য মনোনীতরা হলেন— নারী শিক্ষায় অবদানের ক্ষেত্রে ফরিদপুরের রহিমা খাতুন, নারী অধিকার প্রতিষ্ঠায় চট্টগ্রামের প্রফেসর কামরুন নাহার বেগম (অ্যাডভোকেট), নারীর আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখায় সাতক্ষীরার ফরিদা ইয়াসমিন, পল্লী উন্নয়নে অবদান রাখায় মনোনীত হয়েছেন ঝিনাইদহের নাছিমা বেগম, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণে অবদান রাখায় নড়াইলের ড. আফরোজা পারভীন।

পদকপ্রাপ্তরা আঠারো ক্যারেট মানের পঁচিশ গ্রাম স্বর্ণ দ্বারা নির্মিত একটি পদক, পদকের একটি রেপ্লিকা, চার লাখ টাকা এবং একটি সম্মাননাপত্র পাবেন।