NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

পরীক্ষার্থীদের নিরাপদ যাতায়াতে সাহায্য করছে পুলিশ


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৩, ০৬:১৯ পিএম

>
পরীক্ষার্থীদের নিরাপদ যাতায়াতে সাহায্য করছে পুলিশ

চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতে সাহায্য করছে পুলিশ। নাইটিংগেল মোড়ে বিএনপি নেতাকর্মীদের মিছিলের পর জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দিলেও পরীক্ষার্থীদের এ রাস্তা ব্যবহার করতে দেওয়া হচ্ছে। এতে শিক্ষার্থীদের ভোগান্তি ও আতঙ্ক কিছুটা কমেছে। 

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল কেন্দ্রসহ আশপাশের কয়েকটি পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষা শেষ করে আসা শিক্ষার্থীদের এ সড়ক ব্যববার করতে দেওয়া হয়েছে। 

রুপন নামের এক শিক্ষার্থী বলেন, সকালে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় আমাদের বাধা দেওয়া হয়নি। এখন পরীক্ষা শেষ করে এসেছি তাও কোনো সমস্যা হচ্ছে না। পুলিশ সদস্যরা আমাদের সাহায্য করছেন। কোনো অসুবিধা হচ্ছে না। 

বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন অনেকে। এসময় বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়ে বোমা, চাল, পানি, খিচুরি ও নগদ টাকা পাওয়া যায় বলে জানায় পুলিশ।

অভিযান চলার সময়ে পল্টন থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।