NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২৮, ২০২৬ | ১৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: সংসদে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী ‘সিয়াকেও লোহাগড় দুর্গ থেকে ফেলে দেওয়া হোক’ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলা, মৃত্যু ১৪০০ ছাড়াল শতভাগ জয় নিয়ে গ্রুপপর্ব শেষ আর্জেন্টিনার কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায়
Logo
logo

ইরানি সংস্কৃতিতে আমূল পরিবর্তন প্রয়োজন, বললেন খামেনি


খবর   প্রকাশিত:  ২৫ জানুয়ারী, ২০২৫, ০৯:৩৮ এএম

>
ইরানি সংস্কৃতিতে আমূল পরিবর্তন প্রয়োজন, বললেন খামেনি

দেশের সাংস্কৃতিক কাঠামোতে ‘বৈপ্লবিক পরিবর্তন’ আনা প্রয়োজন বলে মনে করেন ইরানের শীর্ষ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ ব্যাপারে ইরানের শাসকগোষ্ঠীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার ইরানের ক্ষমতা কাঠামোর সর্বোচ্চ সংস্থা সুপ্রিম কাউন্সিলের বৈঠক ছিল। সে বৈঠকে খামেনি বলেন, ‘ইরানের সাংস্কৃতিক কাঠামোতে আমূল পরিবর্তন আনা প্রয়োজন…সম্প্রতি সুপ্রিম কাউন্সিল দেশের সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক দুর্বলতা ও ঘাটতির উপস্থিতি লক্ষ্য করেছে।’

ইসলামি বিধান অনুযায়ী হিজাব না পরায় ইরানের নৈতিকতা পুলিশের নির্যাতনে শিকার হয়ে গত ১৬ সেপ্টেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ২২ বছরের তরুণী মাশা আমিনি। তার মৃত্যুর পর থেকে দেশটিতে এক অভূতপূর্ব সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়।

এই বিক্ষোভ কার্যত দেশটিতে ক্ষমতাসীন ইসলামপন্থী শাসকদের ভিত কাঁপিয়ে দিয়েছিল। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের মাধ্যমে ইরানের রাষ্ট্রক্ষমতায় আসীন হওয়া এই শাসকগোষ্ঠী সাম্প্রতিক এই বিক্ষোভের আগে এত বড় চ্যালেঞ্জের মুখোমুখী হয়নি।