NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২৭, ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে : শি জিনপিং বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কেতন হত্যায় পরস্পরকে দুষছেন সিয়া-চেতন ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮ আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Logo
logo

ঘুমকে ছুটি দিলেন পরীমণি!


খবর   প্রকাশিত:  ২৫ নভেম্বর, ২০২৪, ০৭:১৭ এএম

>
ঘুমকে ছুটি দিলেন পরীমণি!

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি। বর্তমানে তার সকল ব্যস্ততা সংসার-সন্তানকে ঘিরে। খুব স্পষ্ট করে বললে, ছেলে রাজ্যকে নিয়ে রাজ্যের ব্যস্ততা তার। ছোট্ট বাবুর কখন কী দরকার সবটুকু নজরে রাখেন মা পরী। এই কয়েক মাসে একটানা ঘুম গিয়েছে ছুটিতে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন তার যাপিত জীবনের কথা। ছন্দ আকারে তিনি লেখেন, ‘এই ঘরটা জানে শেষ কবে একটানা ঘুমিয়েছিলাম আমি। ভালো থাকো ঘুমেরা আমার,পরীর সাথে আবার দেখা হবে তোমার।’

দিন-রাত নির্ঘুম কাটিয়ে নিজের যত্নও ঠিকমতো নেওয়া হয় না তার। তবে শরিফুল রাজ বাসায় থাকলে তিনি পরীকে সাহায্য করেন। বাবা-মা দুজনেরই চোখেরমণি ছোট্ট রাজ্য।

উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। মাত্র সাতদিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। চলতি বছরের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।