NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৩০, ২০২৬ | ১৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
২০৩৮ সালে ৬৪ দলের ফিফা বিশ্বকাপ আয়োজনে আগ্রহী যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউসের বড় ঘোষণা ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্র বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা সার্বিয়ার প্রেসিডেন্টের ‘ধর্মীয় অবমাননা’র অভিযোগ, ১৫ দিন সম্প্রচার বন্ধ জিও নিউজের মরক্কোর বিস্ময়বালককে নিয়ে ইউরোপ জায়ান্টদের কাড়াকাড়ি ডেটিং অ্যাপে সঙ্গী খুঁজছেন রাকুল প্রীতের স্বামী? মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: সংসদে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী ‘সিয়াকেও লোহাগড় দুর্গ থেকে ফেলে দেওয়া হোক’
Logo
logo

রাজা চার্লসের দিকে ডিম নিক্ষেপ, অভিযুক্ত আটক


খবর   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৮:১৩ এএম

>
রাজা চার্লসের দিকে ডিম নিক্ষেপ, অভিযুক্ত আটক

ব্রিটিশ সাম্রাজ্যের সিংহাসনে সবচেয়ে দীর্ঘ সময় ধরে আসীন ও বিশ্বের প্রবীণতম রানি দ্বিতীয় এলিজাবেথ মারা যাওয়ার পর মসনদে বসেছেন রাজা তৃতীয় চার্লস। মাস দু’য়েক আগে নতুন দায়িত্বে আসা সাবেক এই যুবরাজের বর্তমান সময়টা বেশ মধুরই হওয়ার কথা।

তবে সময়টা মধুর হোক বা এর বিপরীত, রাজা চার্লস ছোটখাট হামলার মুখে পড়েছেন। মঙ্গলবার (৬ ডিসেম্বর) যুক্তরাজ্যের লুটনে তার দিকে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার (৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়েছে, রাজা তৃতীয় চার্লসের দিকে ডিম নিক্ষেপ করার অভিযোগে যুক্তরাজ্যের লুটনে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বেডফোর্ডশায়ারের পুলিশকে উদ্ধৃতি দিয়ে এতে আরও বলা হয়েছে, মঙ্গলবার রাজা চার্লস বেড়াতে যাওয়ার সময় এই ঘটনাটি ঘটে। লুটন টাউন হলের বাইরে এই ঘটনার পরপরই রাজা চার্লসের নিরাপত্তা দল অভিযুক্তকে মানুষের ভিড় থেকে দূরে সরিয়ে নেয়।

এরপর অভিযুক্ত ওই ব্যক্তিকে অন্য এলাকায় নিয়ে যাওয়া হয় এবং রাজা আবারও জনতার সঙ্গে করমর্দন শুরু করেন। বলা হচ্ছে, নতুন চালু হওয়া একটি পরিবহন ব্যবস্থায় চড়ার জন্য মঙ্গলবার লুটনে গিয়েছিলেন চার্লস।

অবশ্য রাজা চার্লসের ওপরে ডিম নিক্ষেপের ঘটনা এটিই প্রথম নয়। গার্ডিয়ান বলছে, মাত্র এক মাস আগে রাজা চার্লস এবং তার স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলার ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। সেসময় তারা একটি বাগদান অনুষ্ঠানে অংশ নিতে উত্তর ইংল্যান্ডে গিয়েছিলেন এবং ঘটনার পর এক ব্যক্তিকে আটক করে পুলিশ।

গার্ডিয়ান বলছে, ব্রিটিশ রাজপরিবার আগেও এই ধরনের হামলা বা ‘ডিম প্রতিবাদের’ সম্মুখীন হয়েছে। ২০০২ সালে তৎকালীন ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ নটিংহাম সফরের সময় তার রাজকীয় গাড়িতে ডিম নিক্ষেপ করা হয়েছিল।

এর আগে ১৯৯৫ সালে ব্রিটিশ বিরোধী বিক্ষোভকারীরা এখনকার রাজা চার্লসের দিকে ডিম নিক্ষেপ করেছিল। সেসময় তিনি ডাবলিনের একটি এলাকায় হাঁটছিলেন।