NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ২৯, ২০২৬ | ১৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্র বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা সার্বিয়ার প্রেসিডেন্টের ‘ধর্মীয় অবমাননা’র অভিযোগ, ১৫ দিন সম্প্রচার বন্ধ জিও নিউজের মরক্কোর বিস্ময়বালককে নিয়ে ইউরোপ জায়ান্টদের কাড়াকাড়ি ডেটিং অ্যাপে সঙ্গী খুঁজছেন রাকুল প্রীতের স্বামী? মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: সংসদে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী ‘সিয়াকেও লোহাগড় দুর্গ থেকে ফেলে দেওয়া হোক’ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলা, মৃত্যু ১৪০০ ছাড়াল
Logo
logo

অভিশংসনের মুখে পড়তে পারেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা


খবর   প্রকাশিত:  ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২:৩২ এএম

অভিশংসনের মুখে পড়তে পারেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

আর্ন্তজাতিক ডেস্ক: কথিত অর্থ কেলেঙ্কারির জেরে পদত্যাগ করবেন না বলে জোরের সঙ্গে ঘোষণা করলেও পার্লামেন্টে অভিশংসনের মুখোমুখি হতে পারেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। মঙ্গলবার পার্লামেন্টে ভোটের মাধ্যমে অভিশংসন উদ্যোগের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

২০২০ সালের ফেব্রুয়ারিতে নিজের এক খামার থেকে পাঁচ লাখ ডলারের বেশি নগদ অর্থ চুরির ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ ওঠে রামাফোসার বিরুদ্ধে। সেখানে এত বড় অঙ্কের নগদ অর্থ থাকা নিয়ে প্রশ্ন উঠেছে।

 

 

অভিযোগ পাওয়া গেছে, চোরদের অপহরণ করিয়ে প্রেসিডেন্ট ঘুষ দিয়ে তাদের মুখ বন্ধের চেষ্টা করেন। তবে কোনো অনিয়মের কথা অস্বীকার করে রামাফোসা দাবি করেছেন, মহিষ বিক্রি থেকে পাওয়া বিশাল অঙ্কের অর্থ ওই খামারে রাখা হয়েছিল। এ বিষয়ে তদন্ত চলছে। এখন পর্যন্ত রামাফোসার বিরুদ্ধে কোনো অভিযোগ আনেনি পুলিশ।

গত সপ্তাহে এক সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ধামাচাপা দিয়ে সম্ভবত দেশের আইন ভেঙেছেন রামাফোসা।

রামাফোসার ভাগ্য নির্ধারণে সোমবার ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের নেতারা বৈঠক করেন। দলের মধ্যে বিভাজন সত্ত্বেও একটি বড় অংশ প্রেসিডেন্টকে সমর্থন দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র : এএফপি