NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

স্বেচ্ছাসেবায় বাংলাদেশকে রোল মডেল হিসেবে গড়ে তোলার আহ্বান


খবর   প্রকাশিত:  ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:০৯ এএম

>
স্বেচ্ছাসেবায় বাংলাদেশকে রোল মডেল হিসেবে গড়ে তোলার আহ্বান

বাংলাদেশে স্বেচ্ছাসেবকরা স্বেচ্ছাসেবায় বরাবর নিবেদিতপ্রাণ। জাতীয় পর্যায়ে যেকোনো দুর্যোগ মোকাবিলায় আরও সম্পৃক্ত হয়ে স্বেচ্ছাসেবায় বাংলাদেশকে রোল মডেল হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

সোমবার (৫ ডিসেম্বর) রাজধানীর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মিলনায়তনে ‘আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২২’ উপলক্ষে ইউএন ভলান্টিয়ার বাংলাদেশ, ইউএনএফপিএ, ওয়াটার এইড আয়োজিত ‘স্বেচ্ছাসেবী কর্মের মাধ্যমে উন্নয়নের জন্য সংহতি জোরদার’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

দেশের বিভিন্ন দুর্যোগ মোকাবিলার জন্য স্বেচ্ছাসেবায় জনসাধারণের প্রবেশ ও স্বেচ্ছাসেবার চর্চা খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, গ্রাম বাংলা ও শহরের যেকোনো আবহাওয়া, মহামারি, সামাজিক বা অন্য কোনো বিপর্যয় থেকে টেকসই উন্নয়ন সম্ভব হবে। জনসম্পৃক্ততা নগর ও গ্রামের মানুষের মধ্যে জলবায়ু পরিবর্তন, মহামারি, সামাজিক ও অন্যান্য যেকোনো সংকট মোকাবিলায় সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখবে।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত দেশ বিনির্মাণে মিশন ও ভিশন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-এসডিজি অর্জনে পথ নকশা ঠিক করেছেন। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, রূপকল্প ২০৪১, বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা ২১০০ এর লক্ষ্যসমূহ অর্জনে স্বেচ্ছাসেবার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব কার্যক্রমে যদি দেশের সব স্তরের মানুষকে যুক্ত করা না যায় তাহলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো অনেক কঠিন হবে। যার ওপর যে দায়িত্ব অর্পিত তা যথাযথভাবে পালন করলেই লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইব্রাহিম, ইউএনডিপির ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টিটিভ ভ্যান গুয়েন, কইকার কান্ট্রি ডিরেক্টর দোহ ইওং আ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় নয়ের অতিরিক্ত সচিব শিখা সরকা ও ইউএনভি বাংলাদেশের কান্ট্রি কো-অরডিনেটর মোহাম্মদ আকতার উদ্দিন।