NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২৭, ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে : শি জিনপিং বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কেতন হত্যায় পরস্পরকে দুষছেন সিয়া-চেতন ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮ আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Logo
logo

শ্রাবন্তীর বিরুদ্ধে স্বামী রোশনের মামলা


খবর   প্রকাশিত:  ২৬ ডিসেম্বর, ২০২৩, ১২:৫২ পিএম

>
শ্রাবন্তীর বিরুদ্ধে স্বামী রোশনের মামলা

টলিউড তারকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে আলোচনার কমতি নেই। অভিনয়ের চেয়ে তার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের মাত্রাটা বেশি। তাতে যুক্ত হয়েছে নতুন মাত্রা। 

শ্রাবন্তী ও রোশন সিংয়ের বিবাহবিচ্ছেদের মামলায় নতুন মোড়। মিথ্যা সাক্ষ্য দেওয়ায় অভিনেত্রীর বিরুদ্ধে আবারও মামলা করেছেন রোশন।  

কোনো ব্যক্তি যদি মামলা চলাকালীন মিথ্যা বয়ান দেন, তার বিরুদ্ধে এই মামলা করা যায়। প্রশ্ন হলো হঠাৎ অভিনেত্রীর বিরুদ্ধে এই অভিযোগই বা কেন তুললেন? বিবাহবিচ্ছেদের মামলা করে মাসিক সাত লাখ টাকা খোরপোষের দাবি জানান শ্রাবন্তী। বিবাহবিচ্ছেদের মামলা করার সময় নিজের আয়-ব্যয়ের খতিয়ান নথিভুক্ত করেন অভিনেত্রী। আর তাতেই নাকি ধরা পরছে অসংগতি।
 
রোশনের অভিযোগ, অভিনেত্রী নির্বাচনে দাঁড়ানোর সময় যে আয়-ব্যয়ের হিসাব দিয়েছিলেন, তার সঙ্গে এই মামলায় দেওয়া তথ্যের অসংগতি রয়েছে। 

শ্রাবন্তীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে জেলও হতে পারে অভিনেত্রীর। 

রোশন সিংয়ের সঙ্গে ২০২০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন টলিপাড়ার চর্চিত এই নায়িকা। বছর ঘুরতে না ঘুরতে বিচ্ছেদ। এটি ছিল তার তৃতীয় বিয়ে। ২০২১ সালে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন অভিনেত্রী। দু’বছর ধরে চলছে এই মামলা। এবার অভিনেত্রীর বিরুদ্ধে পাল্টা মামলা করলেন রোশন।