NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’ জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২ সেই ফেক ভিডিও নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন পরীমনি
Logo
logo

তামিমের অনুপস্থিতিতে ওয়ানডে অধিনায়ক লিটন


খবর   প্রকাশিত:  ০৭ ডিসেম্বর, ২০২৩, ০৫:৪৮ পিএম

>
তামিমের অনুপস্থিতিতে ওয়ানডে অধিনায়ক লিটন

কুঁচকির চোটে ভারতের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল। অভিজ্ঞ এ ওপেনারের অনুপস্থিতিতে রোহিত-কোহলিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ এ সিরিজে অধিনায়কত্ব করবেন ওপেনার লিটন কুমার দাস। 

টাইগারদের হয়ে এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচে অধিনায়কত্বের অভিজ্ঞতা না থাকা লিটন এবারই সর্বপ্রথম নেতৃত্ব দেবেন। তবে এর আগে ঘরোয়া ক্রিকেটে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন ২৮ বছর বয়সী এ ক্রিকেটার। বৃহস্পতিবার আনুষ্ঠানিক এক বিবৃতিতে লিটনের অধিনায়কত্ব পাওয়ার বিষয়টি জানিয়েছে বিসিবি।