NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২৭, ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে : শি জিনপিং বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কেতন হত্যায় পরস্পরকে দুষছেন সিয়া-চেতন ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮ আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Logo
logo

সিঁড়ি থেকে পড়ে গুরুতর আহত জুবিন নটিয়াল


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৭:৪০ এএম

>
সিঁড়ি থেকে পড়ে গুরুতর আহত জুবিন নটিয়াল

দুর্ঘটনার শিকার হলেন জনপ্রিয় গায়ক জুবিন নটিয়াল। সিঁড়ি থেকে পা পিছলে পড়ে কনুই আর পাঁজরের হাড় ভেঙে গিয়েছে তার। চোট পেয়েছেন মাথাতেও। সঙ্গে সঙ্গে মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

হাসপাতাল সূত্রে খবর, জুবিনের ডান হাতে অস্ত্রোপচার করা হয়েছে। দৈনন্দিন কাজে আপাতত সেই হাত ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। শুক্রবারই ছুটি দেওয়া হবে গায়ককে। সম্প্রতি ‘মানিকে মাগে হিতে’র জনপ্রিয় গায়িকা ইয়োহানির সঙ্গে ‘তু সামনে আয়ে’ গেয়েছেন জুবিন। সেই গানও মন ছুঁয়ে গিয়েছে অনুরাগীদের। শুটিং হয়েছিল লাদাখে, ভিডিওটিও জনপ্রিয় হয়।

গত কয়েক বছরে বলিউডের অন্যতম লিডিং প্লে-ব্যাক সিঙ্গার জুবিন নটিয়াল। ‘লুট গায়ে’, ‘মাস্ত নাজারো সে’, ‘তুম হি আনা’, ‘রাতাঁ লাম্বিয়া’র মতো অজস্র হিট গান রয়েছে তার ঝুলিতে। সম্প্রতি ইয়োহানির সঙ্গে ‘থ্যাঙ্ক গড’ ছবির জন্য ‘মানিকে মাগে হিতে’ গানটিও গেয়েছেন জুবিন।

কোনো ফিল্মি কাহিনির চেয়ে কম রোমাঞ্চক নয়, ইন্ডাস্ট্রিতে জুবিনের সফর। ২০১১ সালে রিয়েলিটি টিভি শো ‘এক্স ফ্যাক্টর ইন্ডিয়া’তে অডিশন দিয়েছিলেন জুবিন নটিয়াল। সেই শোতে শুরুতেই রিজেক্ট হন গায়ক। এ আর রহমানের পরামর্শ বদলে দিয়েছিল জুবিনের ভাগ্য। প্রীতমের সুরে ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে গান গেয়ে চর্চায় উঠে আসেন জুবিন। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি।

গত সপ্তাহে দুবাইয়ের এক লাইভ কনসার্টে গাওয়ার পর জুবিন বলছিলেন, ‘দর্শক-শ্রোতাদের বিনোদন দিয়ে যাওয়ার মধ্যেই আমার আনন্দ। আমার অনুরাগীদের ভালো রেখে যেতে পারব আশা করি।’