NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

স্পিকারের সাথে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ১৯ অক্টোবর, ২০২৪, ১১:৪১ এএম

>
স্পিকারের সাথে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল স্পিকারের সঙ্গে দেখা করেন ডিকসন। 

সাক্ষাৎকালে তারা যুক্তরাজ্য-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সংসদীয় কূটনীতি, বাংলাদেশের চলমান উন্নয়ন, সংসদীয় মৈত্রী গ্রুপ, দু’দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসার প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন। 

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্ব ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের কারণে বাংলাদেশের সকল শ্রেণী-পেশার মানুষের দৈনন্দিন জীবনযাপন সুরক্ষিত হয়েছে। সমাজের অনগ্রসর মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যে ভর্তুকি প্রদানসহ নানামুখী কার্যক্রম সরকার বাস্তবায়ন করে চলেছে। সমাজ থেকে সকল প্রকার বৈষম্য দূরীকরণে সরকার বদ্ধপরিকর। 

২০২৩ সালে বাংলাদেশ জাতীয় সংসদের পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে উল্লেখ করে স্পিকার বলেন, সংসদীয় মৈত্রী গ্রুপের মাধ্যমে দুদেশের সংসদের মধ্যে সম্পর্ক উন্নয়ন করা যেতে পারে। বাংলাদেশের জনগণের জন্য যুক্তরাজ্যের ভিসা দিল্লি থেকে ইস্যু হয়, যা আগে ঢাকা থেকে ইস্যু হতো। স্পিকার এ বিষয়ে হাইকমিশনারের সহযোগিতা কামনা করলে তিনি সহযোগিতার আশ্বাস দেন।

বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন ও সংসদীয় গণতন্ত্রের প্রশংসা করে হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেন, বাংলাদেশ যুক্তরাজ্যের অকৃত্রিম বন্ধু। পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।