NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২৭, ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে : শি জিনপিং বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কেতন হত্যায় পরস্পরকে দুষছেন সিয়া-চেতন ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮ আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Logo
logo

চিকিৎসার জন্য এবার কোরিয়া যাচ্ছেন সামান্থা


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০৬:৩০ পিএম

>
চিকিৎসার জন্য এবার কোরিয়া যাচ্ছেন সামান্থা

মায়োসাইটিসে ভুগছেন সামান্থা রুথ প্রভু। যার ফলে মাস কয়েক ধরেই শরীর ভালো নেই অভিনেত্রীর। এটি অটোইমিউন রোগ। সোজা ভাষায় বলতে গেলে মায়োসাইটিস হলো পেশির প্রদাহ। অটোইমিউন মায়োসাইটিসে রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুলবশত দেহের সুস্থ সবল পেশিকেই আক্রমণ করে। ফলে এই বিরল সমস্যায় পেশি দুর্বল হয়ে যায়। 

এ রোগের চিকিৎসা করাতে সম্প্রতি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন অভিনেত্রী। তার বহু সহকর্মী সে সময় সামান্থার দ্রুত আরোগ্যকামনা করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন। 

কিন্তু এ সবের মাঝেই ছিল সামান্থার ‘যশোদা’ ছবির মুক্তি। খানিকটা সুস্থ হয়ে ফের দেশে ফেরেন অভিনেত্রী। ছবির প্রচারে বিভিন্ন সাক্ষাৎকারও দিয়েছিলেন। সেখানেই জানিয়েছিলেন, তার লড়াই কতটা কঠিন। কোনো কোনো দিন যে তিনি ভেঙেও পড়েন, স্বীকার করে নিয়েছিলেন।

 সপ্তাহখানেক আগে ফের হাসাপাতালে ছুটতে হয় তাকে। এ বার চিকিৎসার জন্য দেশ ছেড়ে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন অভিনেত্রী। সূত্রের খবর, দক্ষিণ কোরিয়াতে আয়ুর্বেদিক চিকিৎসা করাতে যাচ্ছেন অভিনেত্রী। 

যদিও সামান্থার তরফে এই বিষয়ে অফিসিয়ালি কিছু ঘোষণা করা হয়নি। অসুস্থতার কারণে বেশ কয়েক দিন ধরেই আড়ালে রয়েছেন অভিনেত্রী। কিন্তু ‘পুষ্পা’র সাফল্যের পর একাধিক হিন্দি ছবি ও সিরিজের প্রস্তাব আসছে তার কাছে।  কিন্তু এর মাঝে স্বাস্থ্য নিয়ে বেশ জটিলতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাকে।