NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

বিজয় দিবসে বাংলাদেশ-গ্রিসের পতাকার রঙে আলোকসজ্জা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:৩১ এএম

বিজয় দিবসে বাংলাদেশ-গ্রিসের পতাকার রঙে আলোকসজ্জা

বাংলাদেশ ও গ্রিসের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি স্মরণ করতে আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ ও গ্রিসের জাতীয় পতাকার রঙে এথেন্সের ঐতিহাসিক ওমোনিয়া স্কোয়ারকে আলোকসজ্জা করা হবে। এ নিয়ে উভয় দেশের মধ্যে এখনো আলোচনা চলছে। 

এ তথ্য জানিয়েছেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ।

রাষ্ট্রদূত আসুদ আহমেদ জানান, গ্রিসে বসবাস করেন প্রায় ৩০ হাজার বাংলাদেশি। গ্রিসের ওমোনিয়া শহরে বসবাস করেন সিংগভাগ বাংলাদেশি। ২০২২ সালে বাংলাদেশ ও গ্রিসের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীর বছরব্যাপী উদযাপন সমাপ্তি স্মরণ করতে সম্প্রতি এথেন্সের টাউন হলে সেখানের মেয়রের কূটনৈতিক উপদেষ্টা তাসোস ক্রিকোকিসের সঙ্গে আলোচনা করেন। এসময় আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবসে বাংলাদেশ ও গ্রিসের জাতীয় পতাকার রঙে ঐতিহাসিক ওমোনিয়া স্কোয়ারকে আলোকসজ্জা করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। 

 

আসুদ আহমেদ আরো বলেন, এটি সত্যিই অত্যন্ত তৃপ্তির বিষয় যে, গ্রিসে থাকা আমাদের ৩০ হাজার প্রবাসী বাংলাদেশি এখানে থেকেই নিজের দেশের বিজয় দিবস অনুভব করার সুযোগ পাবেন। এ ছাড়া দুই দেশের সর্ম্পককে এ দেশের মানুষের মাঝে তুলে ধরতে এই আলোকসজ্জা ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ১৯৭২ সালের ১১ মার্চ বাংলাদেশকে স্বাধীনতার স্বীকৃতি দেয় ইউরোপের দেশ গ্রিস। চলতি বছরের মার্চ মাসে বাংলাদেশ-গ্রিস কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে টেলিফোনে শুভেছা বিনিময় করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস। তারা এসময়ে বাংলাদেশ-গ্রিসের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে পরস্পরকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে দু’দেশের বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক আরো মজবুত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় নিয়েও আলোচনা করেন।