NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

ডেঙ্গুতে ৩ মৃত্যুর দিনে হাসপাতালে ভর্তি ৪৩৬ রোগী


খবর   প্রকাশিত:  ১৮ ডিসেম্বর, ২০২৩, ০৬:২৬ পিএম

ডেঙ্গুতে ৩ মৃত্যুর দিনে হাসপাতালে ভর্তি ৪৩৬ রোগী

ঢাকা: দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ৩ জনের মৃত্যু ও ৪৩৬ রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। দেশে এ পর্যন্ত ডেঙ্গুতে ২৫০ জন মারা গেছেন। এর আগে গতকাল সোমবার ৩৬৬ রোগী হাসপাতালে ভর্তি হয়।

এ নিয়ে নভেম্বরের ২৯ দিনে ১৮ হাজার ৯০৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ও ১০৯ জনের মৃত্যুর খবর দিল স্বাস্থ্য অধিদপ্তর।

 

সর্বশেষ ভর্তি ৪৩৬ রোগীর মধ্যে ঢাকা বিভাগের ২৫৩ জন ও অন্যান্য বিভাগের ১৮৩ জন ছিলেন।

 

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানায়, দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ১ হাজার ৮২৭ ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ১,০৬৭ ও ঢাকার বাইরে অন্যান্য বিভাগে মোট ৭৬০ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন।

চলতি বছর সারা দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৫৬ হাজার ৯৩২ রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ভর্তি হয় সর্বমোট ৩৬ হাজার ২৬৮ জন। আর ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ২০,৬৬৪ রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ৫৪ হাজার ৮৫৫ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।