NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২৭, ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে : শি জিনপিং বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কেতন হত্যায় পরস্পরকে দুষছেন সিয়া-চেতন ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮ আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Logo
logo

বীর আমাদের ঘরের নেতা: বুবলী


খবর   প্রকাশিত:  ০৭ ডিসেম্বর, ২০২৩, ০৯:১৭ পিএম

>
বীর আমাদের ঘরের নেতা: বুবলী

ঢালিউড সুপারস্টার শাকিব খান ও জনপ্রিয় নায়িকা বুবলীর ছেলে শেহজাদ খান বীর। তারকা সন্তান হওয়ায় এই খুদেও এখন বেশ জনপ্রিয়। তাকে ঘিরে নেটিজেনদের আগ্রহের কমতি নেই। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় বীরের ছবি পোস্ট করেন বুবলী। সেসব ছবি পোস্ট করা মাত্র ভাইরাল হয়ে যায়। কমেন্ট বক্স ভরে যায় নেটিজেনদের ভালোবাসায়।

শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বীরের একটি ছবি পোস্ট করেছেন বুবলী। পাঞ্জাবি-কটিতে সেজে নেতার মতো হাত উঁচু করে রেখেছে এই স্টার কিড।

শেহজাদ খান বীর
শেহজাদ খান বীর

ছবির ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘লিডার বাবাই। সে আমাদের ঘরের নেতা।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর বুবলী নেটমাধ্যমে নিজের ‘বেবি বাম্প’র ছবি প্রকাশ করেন। জল বেশিদূর না গড়াতেই প্রকাশ্যে আসে শেহজাদ খান বীর। বাবা শাকিব ও মা বুবলী দুজনই জানান দেন তাদের নতুন সম্পর্ক ও সন্তানের কথা। এরপর নিজেদের বিয়ের তারিখও প্রকাশ করেন বুবলী।