NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের পরকীয়ার তদন্ত করছে এফবিআই : ট্রাম্প রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ৩ ঘোড়ারেসের মাঠে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন উদীয়মান জকি ইজি নিল বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী ইসরায়েল-পাকিস্তানসহ চার দেশকে মার্কিন সহায়তা দেওয়া নিয়ে প্রশ্ন আল-সায়েদের সংবাদ উপস্থাপক রাবিয়া আহসানকে গুলি করে হত্যা, স্বামী আটক ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘জোরালো আগ্রহ’ দেখছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প গোল্ডেন বয় পুরস্কার জিতলেন পাউ কুবারসি
Logo
logo

বিএনপি আম্মা গ্রুপ ও ভাইয়া গ্রুপে বিভক্ত : শামীম ওসমান


খবর   প্রকাশিত:  ০১ নভেম্বর, ২০২৪, ১১:১০ এএম

বিএনপি আম্মা গ্রুপ ও ভাইয়া গ্রুপে বিভক্ত : শামীম ওসমান

ঢাকা: বিএনপি ক্ষমতায় আসবে না, ক্ষমতার কাছেও আসতে পারবে না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।  

বিএনপির স্থানীয় নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা আপনাদের লন্ডনের নেতার কথায় মাঠে লাফাচ্ছেন, লাফান। বর্তমান পরিস্থিতিতে বিএনপি তাওয়া গরম করতে পারবে, কিন্তু তাওয়ার ওপর খেলবে অন্য মানুষ। যারা কখনো নির্বাচনে পাস করতে পারবে না, তারা চেষ্টা করছে ভিন্ন পথে ক্ষমতায় আসার।’

 

শামীম ওসমান বলেন, ‘বিএনপি এখন দুই ধারায় বিভক্ত হয়ে গেছে। একটি আম্মা গ্রুপ, অপরটি ভাইয়া গ্রুপ। ভাইয়া গ্রুপ ২০২৪-এর নির্বাচন নয় বরং ২০২৮-এর নির্বাচন নিয়ে চিন্তা করছে। যে লোক তার মায়ের কথা চিন্তা করে না, সে কি দেশের চিন্তা করবে?’

রবিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রাঙ্গণে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, ‘দেশ ও দেশের স্বার্থে জাতির পিতার কন্যাকে রক্ষায় আমাদের ঐক্যবদ্ধভাবে মাঠ নামতে হবে। ’

আগামী তিন-চার মাসে দেশকে ধ্বংস করার চেষ্টা করা হবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা আমাদের লড়াইটা করেছি। এবার তরুণ প্রজন্মকে তাদের লড়াইটা করতে হবে দেশের স্বার্থে। ’ 

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান চন্দন শীল বলেন, ‘আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আমাদের দায়িত্ব লোভ লালসার ঊর্ধে উঠে পালন করতে পারি। ’ তিনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করার ঘোষণা দেন।  

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, জেলা পরিষদের সদস্য সাবেক চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, বিভিন্ন উপজেলার চেয়ারম্যানবৃন্দ, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যগণ।