NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের পরকীয়ার তদন্ত করছে এফবিআই : ট্রাম্প রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ৩ ঘোড়ারেসের মাঠে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন উদীয়মান জকি ইজি নিল বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী ইসরায়েল-পাকিস্তানসহ চার দেশকে মার্কিন সহায়তা দেওয়া নিয়ে প্রশ্ন আল-সায়েদের সংবাদ উপস্থাপক রাবিয়া আহসানকে গুলি করে হত্যা, স্বামী আটক ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘জোরালো আগ্রহ’ দেখছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প গোল্ডেন বয় পুরস্কার জিতলেন পাউ কুবারসি
Logo
logo

দেশে ফিরলেন রওশন এরশাদ


খবর   প্রকাশিত:  ০৯ ডিসেম্বর, ২০২৩, ০৩:৫৮ পিএম

দেশে ফিরলেন রওশন এরশাদ

ঢাকা: থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। আজ রবিবার দুপুর ১২টার দিকে থাই এয়ারওয়েজের একটি বিমানে পাঁচ মাস চিকিৎসার পর ঢাকায় ফেরেন তিনি।

রওশন এরশাদের দেশে ফেরা উপলক্ষে ব্যাপক শোডাউনের প্রস্তুতির কথা জানানো হয়েছিল আগেই। সেই মোতাবেক বিমানবন্দরে জাতীয় পার্টির নেতা-কর্মীদের ঢল নেমেছে।

 

 

সকাল থেকেই বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের সামনে অবস্থান নেন জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এসময় তারা ‘আমরা সবাই এরশাদ সেনা’, ‘রওশন এরশাদের আগমন, শুভেচ্ছা স্বাগতম’ স্লোগান দেন।