NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের পরকীয়ার তদন্ত করছে এফবিআই : ট্রাম্প রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ৩ ঘোড়ারেসের মাঠে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন উদীয়মান জকি ইজি নিল বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী ইসরায়েল-পাকিস্তানসহ চার দেশকে মার্কিন সহায়তা দেওয়া নিয়ে প্রশ্ন আল-সায়েদের সংবাদ উপস্থাপক রাবিয়া আহসানকে গুলি করে হত্যা, স্বামী আটক ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘জোরালো আগ্রহ’ দেখছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প গোল্ডেন বয় পুরস্কার জিতলেন পাউ কুবারসি
Logo
logo

আওয়ামী লীগের সম্মেলন মানেই লাখ লাখ মানুষ : সেতুমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০৮ এপ্রিল, ২০২৫, ০১:৪২ এএম

আওয়ামী লীগের সম্মেলন মানেই লাখ লাখ মানুষ : সেতুমন্ত্রী

ঢাকা: আওয়ামী লীগের সম্মেলন মানেই হাজার হাজার, লাখ লাখ মানুষ মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা তো কারো সঙ্গে পাল্টাপাল্টিতে নেই। মারামারিতেও নেই। সম্মেলন করতে গেলে এটা কেন শক্তি প্রদর্শন হবে?

আজ শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) পঞ্চম সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গতকালও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন আমরা নাকি রক্ত ঝরাই।

 

রক্ত আমরা না আপনারাই ঝরান। ১৫ আগস্টের রক্তের দাগ, ৩ নভেম্বরের রক্তের দাগ, ২১ আগস্টের রক্তের দাগ আপনাদের হাতে। আহসান উল্লাহ মাস্টার, এস এম কিবরিয়া, মঞ্জুরুল ইমাম, এঁদের রক্তের দাগ আপনাদের হাতে। ২১ হাজার আওয়ামী লীগ কর্মী হত্যার রক্তের দাগ আপনাদের হাতে।

 

সেতুমন্ত্রী বলেন, জনগণকে দেখানোর মতো বিএনপির কোনো কাজ নেই, উন্নয়ন নেই? তাই দিনের আলোতে তারা রাতের অন্ধকার দেখে। আসলে নেতিবাচক রাজনীতি, সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষকতা, জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতার জন্য আপনাদের আন্দোলনের পতন হবে, নির্বাচনেও পতন হবে।

সিইসিকে ইঙ্গিত করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সাংবিধানিক কর্মকর্তা বলেছেন শক্তি প্রদর্শন। স্বাচিপের আজ মিটিং দেখেন। আমাদের সম্মেলন করতে পারব না? সম্মেলন করতে গেলে এটা কেন শক্তি প্রদর্শন হবে?

এর আগে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) পঞ্চম জাতীয় সম্মেলনের উদ্বোধন করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল তিনটার পর জাতীয় পতাকা ও স্বাচিপের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনটির উদ্বোধন করা হয়।

স্বাচিপের মহাসচিব ডা. এম এ আজিজ সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপনের পাশাপাশি তাঁর বক্তব্য তুলে ধরেন। সম্মেলনে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান।