NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

জ্বালানি সহযোগিতা নিয়ে বাংলাদেশ-ব্রুনাইয়ের মধ্যে দ্বি-পাক্ষিক সভা


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৫, ০৭:২২ এএম

>
জ্বালানি সহযোগিতা নিয়ে বাংলাদেশ-ব্রুনাইয়ের মধ্যে দ্বি-পাক্ষিক সভা

জ্বালানি সহযোগিতা নিয়ে বাংলাদেশ ও ব্রুনাই দারুসসালামের মধ্যে দ্বি-পাক্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ব্রুনাইয়ে এ সভাটি অনুষ্ঠিত হয়। 

এতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং ব্রুনাইয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্বালানি উপমন্ত্রী ইয়ং মুলিয়া দাতো সেরি পাদুকা আয়ং হাজী মাতসাটেজা বিন সোকাইয়া নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন। 

সভায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্য সরবরাহে দীর্ঘমেয়াদী সহযোগিতার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।

সভায় প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, সহযোগিতার ক্ষেত্র বাড়াতে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ব্রুনাই দারুস সালাম থেকে বার্ষিক ১ থেকে দেড় মিলিয়ন মেট্রিকটন এলএনজি ২০২৩ সালের প্রথম থেকেই পাওয়ার প্রস্তাব করা হয়েছে। ১০ থেকে ১৫ বছর মেয়াদী চুক্তি হতে পারে। বর্তমান প্রেক্ষাপটে ব্রুনাই থেকে গড়ে ২ লাখ ১০ হাজার মেট্রিক টন ডিজেল ডেফার্ড পেমেন্টে আমদানির বিষয়েও আলোচনা হয়েছে। এসব বিষয়ে নতুন করে চুক্তি করতে হবে। ব্রুনাই জ্বালানি সহযোগিতা ও সহযোগিতার ক্ষেত্র বাড়াতে সম্মত হয়েছে।

বাংলাদেশ ব্রুনাই দারুসসালাম থেকে ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালে মোট ৩ লাখ ২৫ হাজার ৯৭৫ টন ডিজেল আমদানি করেছে। শতভাগ নিজস্ব রিফাইনারি থাকার শর্তের জন্য ব্রুনাইয়ের কোম্পানি পিবি সেন্ডিরিয়ান বেরহাদ থেকে ২০১৬ সালের পরে আমদানি করা সম্ভব হয়নি। বর্তমানে এ শর্ত শিথিল করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গত ১৬ অক্টোবর বাংলাদেশ ও ব্রুনাই দারুসসালামের মধ্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এবং অন্যান্য পেট্রোলিয়াম সরবরাহে সহযোগিতার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলেও মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

অনুষ্ঠানে ব্রুনাই-এর প্রধানমন্ত্রীর কার্যালয়ে জ্বালানিবিষয়ক স্থায়ী সচিব ইয়ং মুলিয়া আযহার বিন হাজী ইয়ায়া, জ্বালানি বিভাগের পরিচালক মোহাম্মদ নিজাম বিন ইজমি, পেট্রোলিয়াম অথরিটির পরিচালক আড্রিয়াম ওয়াং কাই মিং, জ্বালানি ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক হাজী মো. জাকি বিন হাজী হাসানুল আসসারি উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদলে বাংলাদেশের পক্ষে জ্বালানি বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান এ বি এম আযাদ, পেট্টোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক যাবেদ চৌধুরী ও ব্রুনাইয়ে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা উপস্থিত ছিলেন।