NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান
Logo
logo

এবার ক্রোয়েশিয়ার বিপক্ষেও হারল বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:০৮ এএম

এবার ক্রোয়েশিয়ার বিপক্ষেও হারল বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স

স্পোর্টস ডেস্ক: ম্যাচজুড়ে দারুণ সব আক্রমণ আর প্রতি-আক্রমণ। কিন্তু শেষ পর্যন্ত ক্রোয়েশিয়ার শুরুর দিকের গোলেই কপাল পুড়ল ফ্রান্সের। অধরা জয় ধরা দিল না। ঘরের মাঠেই হারের মুখ দেখতে হলো কিলিয়ান এমবাপ্পে-করিম বেনজেমাদের।

সোমবার রাতে ন্যাশন্স লিগের ‘এ’ গ্রুপে ঘরের মাঠে ফ্রান্সের বিপক্ষে ১-০ ব্যবধানের জয় পায় ক্রোয়েশিয়া। দলটির হয়ে একমাত্র গোলটি করেন লুকা মড্রিচ।

ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় ক্রোয়েশিয়া। বুদিমিরকে ইব্রাহিমা কোনাতে ফাউল করলে পেনাল্টি পায় সফরকারীরা। সফল স্পট কিকে জাল খুঁজে নেন লুকা মড্রিচ। সপ্তম মিনিটে বেনজেমার দারুণ এক শট ঠেকিয়ে দেন ক্রোয়েশিয়া গোলরক্ষক। ২৯তম মিনিটে বল টেনে নিয়ে গোলপোস্টের বাইরে বল মারেন এনকুকু।

 

৩৯তম মিনিটে ব্যবধান বাড়াতে পারত ক্রোয়েশিয়া। লুকা মড্রিচের পাস থেকে বক্সে বুদিমিরকে খুঁজে নেন জুরানোভিচ। ওসাসুনা ফরোয়ার্ডের বুলেট গতির শট ঠেকিয়ে দেন ফ্রান্স ডিফেন্ডার কিমপেম্বে। বল দখলে এগিয়ে থাকা ফ্রান্স প্রথমার্ধে আর ফিরতে পারেনি সমতায়।  

বিরতির পর খেলতে নেমে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে ফ্রান্স। কিন্তু ক্রোয়েশিয়ার রক্ষণজালে আটকা পড়তে হয়েছে বারবার। ৬১তম মিনিটে দারুণ এক পাসে এমবাপ্পেকে খুঁজে নেয় এনকুকু। ফরাসি এই ফরোয়ার্ডের নিচু শট পা দিয়ে ঠেকিয়ে দেন ক্রোয়েশিয়ান গোলরক্ষক। ৭০তম মিনিটে এমবাপ্পের সঙ্গে পাস দেয়া নেয়ায় বক্সে ঢুকে পড়েন বেনজেমা। রিয়াল মাদ্রিদ স্ট্রাইকারের শট ঠেকিয়ে দেন গোলরক্ষক।

৮৮তম মিনিটে বাঁ দিক দিয়ে ব্লাসিককে খুঁজে নেন স্ট্যানিসিক। কিন্তু তার ধীরগতির শট সহজেই ঠেকিয়ে দেন ফরাসি গোলরক্ষক। পরবর্তীতে আর কোনো গোল না হলে এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সফরকারীরা।


গ্রুপ ‘এ’-র অপর ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ ব্যবধানে হারিয়েছে ডেনমার্ক। ৪ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে দলটি। সমান ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে ক্রোয়েশিয়া। ৪ পয়েন্ট নিয়ে তিনে অস্ট্রিয়া ও ২ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে ফ্রান্স।