NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

কলকাতার থিয়েটার রোডের বাড়ি বাংলাদেশকে হস্তান্তরের অনুরোধ


খবর   প্রকাশিত:  ০৬ অক্টোবর, ২০২৪, ০৮:৫৩ এএম

>
কলকাতার থিয়েটার রোডের বাড়ি বাংলাদেশকে হস্তান্তরের অনুরোধ

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হকের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। মন্ত্রণালয়ের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের সময় গঠিত মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার থিয়েটার রোডের ৮ নম্বর বাড়িটি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানানো হয়।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

এসময় ভারতীয় হাইকমিশনারকে বাংলাদেশে স্বাগত জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী। মহান মুক্তিযুদ্ধে ভারত সরকার ও জনগণের সহযোগিতার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন তিনি। এছাড়া বাংলাদেশের সঙ্গে ভারতের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

আলোচনায় মহান বিজয় দিবস উপলক্ষে ভারত সরকারের আমন্ত্রণে ৩০ জন বীর মুক্তিযোদ্ধার ভারত সফর এবং মুক্তিযুদ্ধকালীন ভারতীয় মিত্র বাহিনীর সদস্যদের বাংলাদেশ সফরের অগ্রগতির বিষয়ে একে অপরকে অবগত করেন।

পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ও মুজিবনগরে স্বাধীনতা সড়ক নির্মাণ নিয়ে আলোচনা হয়। মহান মুক্তিযুদ্ধে জীবনদানকারী ভারতের মিত্রবাহিনীর স্মরণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে স্মৃতিসৌধ নির্মাণের কথা হাইকমিশনারকে উল্লেখ করেন আ. ক. ম. মোজাম্মেল হক।

ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক পরীক্ষিত। মিত্রবাহিনীর সদস্যদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণ বাংলাদেশ-ভারত বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে। আগামী ৬ ডিসেম্বর (ভারত কর্তৃক বাংলাদেশকে স্বীকৃতি প্রদান দিবসে) ভারতীয় হাইকমিশন ‘মৈত্রী দিবস’ আয়োজন করবে বলেও জানান তিনি। একইসঙ্গে এ আয়োজনে মন্ত্রীকে আমন্ত্রণ জানান।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন ভারতীয় হাইকমিশনার। 

ভারতের হাইকমিশনারকে জাতীয় স্মৃতিসৌধের রেপ্লিকা এবং মুক্তিযুদ্ধভিত্তিক বই উপহার দেন আ. ক. ম. মোজাম্মেল হক। 

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়াসহ মন্ত্রণালয় ও ভারতীয় হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।