NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

২৭ নভেম্বর দেশে ফিরছেন রওশন এরশাদ


খবর   প্রকাশিত:  ১১ অক্টোবর, ২০২৪, ১১:৪৭ এএম

>
২৭ নভেম্বর দেশে ফিরছেন রওশন এরশাদ

থাইল্যান্ডের ব্যাংকের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা শেষে দেশে ফিরছেন সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। 

আগামী রোববার (২৭ নভেম্বর) তার দেশে ফিরে আসার কথা রয়েছে। 

রওশন এরশাদের একান্ত সচিব এ. কে. এম. আবদুর রহিম ভূঞা জানান, বিরোধীদলীয় নেতা রোববার স্থানীয় সময় সকাল ১০টা ৩৫ মিনিটে থাই এয়ারওয়েজ বিমানযোগে ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হবেন। এরপর বাংলাদেশে সময় দুপুর ১২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে তার। এসময় তার ছেলে রাহগীর আল মাহি (সাদ) এরশাদ ও পুত্রবধূ মাহিমা এরশাদ উপস্থিত থাকবেন।

রওশন এরশাদ ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট অধিবেশন শেষে দ্বিতীয় দফায় গত ৫ জুলাই চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ডে যান। প্রায় ৫ মাস চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফিরছেন তিনি।