NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

নারী উদ্যোক্তাদের প্রতি সহযোগিতার হাত প্রশস্ত করতে হবে : স্পিকার


খবর   প্রকাশিত:  ০৩ ডিসেম্বর, ২০২৩, ০৩:১১ পিএম

নারী উদ্যোক্তাদের প্রতি সহযোগিতার হাত প্রশস্ত করতে হবে : স্পিকার

ঢাকা: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারী উদ্যোক্তাদের প্রতি সহযোগিতার হাত প্রশস্ত করতে হবে। তারা ন্যূনতম আর্থিক সহায়তা পেলে তাদের ক্ষুদ্র শিল্পকে মাঝারি ও বৃহৎ শিল্পে পরিণত করতে পারবেন। কভিড-পরবর্তী সময়ে জাতীয় অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে উন্নয়নের প্রতিটি সেক্টরে নারীদের সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।

আজ বুধবার রাজধানী ঢাকাস্থ রেডিসন ব্লু হোটেলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ-ভারত বিজনেস পরিষদ আয়োজিত ‘আন্তর্জাতিক নারী উদ্যোক্তা সম্মেলন-২০২২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

 

 

বাংলাদেশ-ভারত বিজনেস পরিষদের সভাপতি মানতাসা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে মূলবক্তব্য পাঠ করেন সামিট গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ আজিজ খান। অনুষ্ঠানে বক্তৃতা করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউসসহ আরো অনেকে।

অনুষ্ঠানে স্পিকার বলেন, ‘বাংলাদেশের নারী উদ্যোক্তারা অনেক চড়াই-উতরাই পেরিয়ে এত দূর এসেছেন। মানসম্মত পণ্য উৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তারা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। ’

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইসিটি সেক্টরে নারী উদ্যোক্তাদের পরিপূর্ণ সম্পৃক্ততা নিশ্চিত করেছেন। নারী উদ্যোক্তারা ডিজিটাল বাংলাদেশে ই-কমার্সের সাথে সংযুক্ত হয়ে হচ্ছেন। উদ্যোক্তাদের সরকারি অর্থ সহযোগিতা দেওয়া হচ্ছে এবং তারা তাদের ব্যবসা সম্প্রসারণের জন্য সহজ শর্তে লোনও পাচ্ছেন। ’

নারী উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন মানসম্মত পণ্য বিদেশে রপ্তানি করার জন্য সহযোগিতার হাত সম্প্রসারিত করতে হবে উল্লেখ করে ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। প্রথমবারের মতো আন্তর্জাতিক নারী উদ্যোক্তা সম্মেলন আয়োজনের মাধ্যমে সারা বিশ্বের উদ্যোক্তারা একটি কমন প্ল্যাটফর্মে তাদের চিন্তা-ভাবনা ও অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ পাচ্ছেন, যা এক অসাধারণ উদ্যোগ। ’