NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

ডেঙ্গুতে ৩ মৃত্যু, হাসপাতালে ৫১৫


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০২:৩৫ পিএম

ডেঙ্গুতে ৩ মৃত্যু, হাসপাতালে ৫১৫

ঢাকা:  গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ গেল ২৩৭ জনের।

একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১৫ জন। এদের মধ্যে ২৬৬ জন ঢাকার বাসিন্দা।

 

ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৯ জন। এ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন দুই হাজার ২৩১ জন।

 

আজ মঙ্গলবার সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ২৪৩ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৯৮৮ জন।

এ বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩ হাজার ৯২৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫১ হাজার ৪৬০ জন।