NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

খেলতে আসো আমার সাথে: দীঘি


খবর   প্রকাশিত:  ২০ মার্চ, ২০২৫, ১১:৩০ এএম

>
খেলতে আসো আমার সাথে: দীঘি

মরুর দেশ কাতারে শুরু হয়ে গেছে ফুটবল বিশ্বকাপ ঝড়! বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই আসরকে ঘিরে এখন উন্মাদনায় ভাসছে গোটা দুনিয়া। এ নিয়ে তৈরি হচ্ছে নানান অনুষ্ঠান, প্রচার-প্রচারণাও। বাংলাদেশেও এই আয়োজনকে ঘিরে চলছে নানান কর্মকাণ্ড।

বিশ্বকাপ উপলক্ষে একটি ক্যাম্পেইন চালাচ্ছে মুঠোফোনে আর্থিক লেনদেনের অ্যাপ-বিকাশ। যাতে অংশ নিয়েছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। নিজের ফেসবুক পেজে একটি লেখা এবং ভিডিও পোস্ট করে নায়িকা নিজেই বিষয়টি জানিয়েছেন।

পোস্টে দীঘি লিখেছেন, “এই ওয়ার্ল্ডকাপে শুরু হচ্ছে বিকাশ বিশ্বকাপ গেমারু’! আর আমি আসছি আমার প্রিয় দলের হয়ে মাঠে নামতে, খুঁজছি সেইসব সেরা ফিফা প্লেয়ারদের, যারা আমাকে হেল্প করবে টুর্নামেন্টজয়ী হতে। তাই চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে যেতে, এখনই তোমরা, তোমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেল থেকে EA Sports-এর ‘FIFA 2023’ লাইভ স্ট্রিম করা শুরু করো। তোমাদের মধ্য থেকে আমি বেছে নেবো একজনকে।”

পোস্ট করা ভিডিওতে ব্রাজিলের জার্সি গায়ে দীঘি
পোস্ট করা ভিডিওতে ব্রাজিলের জার্সি গায়ে দীঘি

তার সঙ্গে খেলতে যাওয়ার আহ্বান জানিয়ে পোস্টের ভিডিওতে এই নায়িক বলেছেন, “হ্যালো সবাই আমি প্রার্থনা ফারদিন দীঘি। ‘বিকাশ বিশ্বকাপ গেমারু’র জন্য আমি আমার নেইমারকে খুঁজছি। তুমি যদি ভালো ফিফা প্লেয়ার হও, তোমার গেম স্ট্রিম করো। আর আমার নেইমার হয়ে খেলতে চলে আসো আমার সাথে।’

প্রসঙ্গত, পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে গত বছর দীঘির অভিষেক হয়। তার প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’। এরপর তাকে দেখা গেছে ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমায়। কিছুদিন আগে ওটিটিতে তার অভিষেক হয়েছে ‘শেষ চিঠি’ নামের একটি ওয়েব ফিল্মের মাধ্যমে। যেখানে তার নায়ক ইয়াশ রোহান। এতে দীঘির অভিনয় প্রশংসিত হয়েছে।