NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

ইউক্রেন যুদ্ধের দ্রুত সমাধানে জোর বাংলাদেশ-যুক্তরাজ্যের


খবর   প্রকাশিত:  ১৫ এপ্রিল, ২০২৫, ০৮:১৮ এএম

>
ইউক্রেন যুদ্ধের দ্রুত সমাধানে জোর বাংলাদেশ-যুক্তরাজ্যের

আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার পাশাপাশি বৈশ্বিক শক্তি ও খাদ্য সরবরাহ চেইন ব্যবস্থা পুনরুদ্ধারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দ্রুত সমাধানে জোর দিয়েছে বাংলাদেশ ও যুক্তরাজ্য।

শনিবার (১৯ নভেম্বর) বাহরাইনে ১৮তম আইআইএসএস মানামা সংলাপের ফাঁকে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ব্রিটিশ পররাষ্ট্রসচিব জেমস ক্লেভারলি। এ সময় তারা ইউক্রেন যুদ্ধের দ্রুত সমাধানে জোর দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে তারা জলবায়ু পরিবর্তন, মানবাধিকার, ন্যায়বিচার, গণতন্ত্র, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

ড. মোমেন যুক্তরাজ্যের পররাষ্ট্রসচিব হিসেবে পুনরায় নিয়োগ পাওয়ায় ক্লেভারলিকে অভিনন্দন জানান। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুক্তরাজ্য থেকে বিশেষ করে তৎকালীন কনজারভেটিভ প্রধানমন্ত্রী স্যার অ্যাডওয়ার্ড হিথের কাছ থেকে যে সমর্থন পেয়েছিলেন, তা স্মরণ করেন।  

মোমেন উভয় দেশের জনগণের ভাগ করা মূল্যবোধ, বিশ্বাস ও সংস্কৃতির ভিত্তিতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে চমৎকার সম্পর্কের বিষয়টি পুনর্ব্যক্ত করেন।

যুক্তরাজ্যের পররাষ্ট্রসচিব মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখার জন্য বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাজ্যের অব্যাহত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

ড. মোমেন আন্তর্জাতিক ফোরামে বহুপাক্ষিক ইস্যুতে পারস্পরিক সমর্থন ও সহযোগিতার জন্য ব্রিটিশ সরকারের প্রতি কৃতজ্ঞতা পুনর্ব্যক্ত করেন। তিনি ক্লেভারলিকে যত দ্রুত সম্ভব ঢাকা সফরের আমন্ত্রণ জানান।