NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের পরকীয়ার তদন্ত করছে এফবিআই : ট্রাম্প রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ৩ ঘোড়ারেসের মাঠে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন উদীয়মান জকি ইজি নিল বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী ইসরায়েল-পাকিস্তানসহ চার দেশকে মার্কিন সহায়তা দেওয়া নিয়ে প্রশ্ন আল-সায়েদের সংবাদ উপস্থাপক রাবিয়া আহসানকে গুলি করে হত্যা, স্বামী আটক ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘জোরালো আগ্রহ’ দেখছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প গোল্ডেন বয় পুরস্কার জিতলেন পাউ কুবারসি
Logo
logo

কাতারের এলডিসি স‌ম্মেলন বাস্তবায়নে বাংলাদেশের সমর্থন চায় জা‌তিসংঘ


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০২:১৮ পিএম

>
কাতারের এলডিসি স‌ম্মেলন বাস্তবায়নে বাংলাদেশের সমর্থন চায় জা‌তিসংঘ

আগামী বছরের মা‌র্চে কাতারের দোহায় অনুষ্ঠিত হতে যাওয়া স্বল্পোন্নত দেশ সম্পর্কিত পঞ্চম জাতিসংঘ সম্মেলন (এলডিসি-৫) বাস্তবায়নে বাংলাদেশের সহযোগিতা ও সমর্থন চে‌য়ে‌ছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস।

রোববার (২০ ন‌ভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের স‌ঙ্গে সাক্ষাতে এ সহ‌যো‌গিতা ও সমর্থন প্রত্যাশা ক‌রেন আবাসিক সমন্বয়ক গুইন লুইস।

গুইন লুইস পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় তার সাম্প্রতিক সফর বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অবহিত করেন, যেখানে জাতিসংঘের আর্থ-সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায়, বিশেষ করে মিশরে সম্প্রতি অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনের প্রেক্ষাপটে অভিযোজন ও প্রশমনের জাতীয় উদ্যোগ আরও জোরদারের উপায় নিয়ে তারা আলোচনা করেন।

তারা মিয়ানমা‌রের জোরপূর্বক বাস্তুচ্যুত নাগরিকদের (রোহিঙ্গা) মানবিক সহায়তা নিয়ে এবং আগামী বছরে যৌথ রেসপন্স প্লান (জেআরপি) চালুর বিষয় নিয়েও আলোচনা করেন।