NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ৪, ২০২৬ | ২০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা আজ, যোগ দেবেন প্রধানমন্ত্রী খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন আজ, জনসমাগমে মুখর প্রাঙ্গণ ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ, দ্রুত সাক্ষাতের সিদ্ধান্ত ‘শক্তিশালী’ কেপ ভার্দের বিপক্ষে কষ্টার্জিত জয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে লেখা গ্রন্থের মোড়ক উন্মোচন রুশ হামলায় কিয়েভে নিহত বেড়ে ২০ বাবার জানাজা পড়াতে চান মোজতবা, নিরাপত্তা বাহিনীর না অভিনেত্রীসহ ৭০ জনকে সংসদ সদস্য হিসেবে নিয়োগ আহমেদ আল শারার জোতাকে উৎসর্গ পর্তুগালের রোমাঞ্চকর জয়
Logo
logo

বিশ্বে করোনায় মৃত্যু সোয়া ৬৬ লাখ, যুক্তরাষ্ট্রেই ১১ লক্ষাধিক


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ০৪:৩২ এএম

বিশ্বে করোনায় মৃত্যু সোয়া ৬৬ লাখ, যুক্তরাষ্ট্রেই ১১ লক্ষাধিক

আর্ন্তজাতিক ডেস্ক: সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৬৪ কোটি ২৮ লাখ ৮১ হাজার ৮৩২ জন এবং মারা গেছে ৬৬ লাখ ২৫ হাজার ৫০৩ জন।

করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে গেছে ৬২ কোটি ২০ লাথ ৯৩ হাজার ৩৪৫ জন। এখনো আক্রান্ত রয়েছে এক কোটি ৪১ লাখ ৬২ হাজার ৯৮৪ জন।  

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৯ শতাংশ এবং মারা যাওয়ার হার এক শতাংশ।

 

 

বর্তমানে আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ৩৬ হাজার ৯৯ জন এবং পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এক কোটি ৪১ লাখ ২৬ হাজার ৮৮৫ জনের।

সারাবিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১০ কোটি এক লাখ ৬২ হাজার ৫১৯ জন। তার মধ্যে মারা গেছে ১১ লাখ দুই হাজার ৫০৫ জন।

যুক্তরাষ্ট্রের পর করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় রয়েছে ভারত, ফ্রান্স, জার্মানি, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া, ইতালি, ব্রিটেন, জাপান, রাশিয়া ও তুরস্ক।
সূত্র: ওয়ার্ল্ডোমিটার।