NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস ফিনল্যান্ডের


খবর   প্রকাশিত:  ০৬ নভেম্বর, ২০২৪, ০২:১৯ এএম

>
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস ফিনল্যান্ডের

রো‌হিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাঁশে থাকার আশ্বাস দিয়েছে ফিনল্যান্ড। শনিবার (১৯ নভেম্বর) বাহরাইনের ১৮তম আইআইএসএস মানামা সংলাপের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পেক্কা হাভিস্তো। বৈঠকে ফি‌নিশ পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে এমন আশ্বাস পাওয়া যায়।

ফিনিশ পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের বাংলাদেশে আশ্রয় প্রদান এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেন। পাশাপাশি তিনি বাংলাদেশে টিকা কার্যক্রমের সফল বাস্তবায়নের মাধ্যমে কোভিড-১৯ মোকাবিলা এবং বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নে গৃহীত পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন।

বৈঠকে বাংলাদেশ ও ফিনল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করে দুদেশের পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক ফোরামে বহুপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে পারস্পরিক সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেন।

ফিনিশ পররাষ্ট্রমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করেন। ড. মোমেন সবুজ শক্তি বা গ্রিন এনার্জির বিষয়ে ফিনল্যান্ডের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং এক্ষেত্রে বাংলাদেশকে দক্ষতা ও প্রযুক্তি দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

বৈঠকে উভয় পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে খাদ্য ও জ্বালানি সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির কথা উল্লেখ করে বলেন, এ যুদ্ধের ফলে মূলত সারা বিশ্বের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। উভয় পররাষ্ট্রমন্ত্রী ক্ষতিগ্রস্ত সব দেশের জনগণের কল্যাণে অনতিবিলম্বে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিসমাপ্তির ওপর গুরুত্বারোপ করেন।