NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬ | ১৫ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
শিক্ষা, এআই ও ডিজিটাল দক্ষতায় গুগলের সঙ্গে অংশীদারি চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে নাটকীয়ভাবে বেড়েছে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন মাদক মামলার চার্জ শুনানি : পায়ে ব্যথায় আদালতে আসেননি নায়িকা পরীমনি ভ্যাটের রিটার্ন জমার নিয়মে আসছে পরিবর্তন, মন্ত্রিসভায় অনুমোদন ইউক্রেনের একাধিক শহরে রুশ ড্রোন হামলা, নিহত ১০ ব্রিটিশ বিমান ঘাঁটির ঘটনায় তেহরানকে যুক্ত করাকে ‘মনগড়া’ বলল ইরানি দূতাবাস এবার সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ জন্মদিনে ভক্তদের শুভেচ্ছা জানালেন রণবীর-আলিয়া
Logo
logo

মেসি জানালেন, ‘রইব না আর বেশি দিন তোদের মাঝারে’


খবর   প্রকাশিত:  ২৯ অক্টোবর, ২০২৪, ০৭:৫৪ এএম

>
মেসি জানালেন, ‘রইব না আর বেশি দিন তোদের মাঝারে’

‘ডাক দিয়াছেন দয়াল আমারে/রইব না আর বেশি দিন তোদের মাঝারে’ সবশেষ সাক্ষাৎকারে লিওনেল মেসির কথাগুলো অনেকটা এমনই শোনাল। অবসরের দিনটা আর বেশি দিন দূরে নয়, জানিয়ে দিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক।

২২ তারিখ কাতার বিশ্বকাপে শিরোপার অভিযান শুরু করবে আর্জেন্টিনা। নীল-সাদা জার্সিধারীদের অধিনায়ক লিওনেল মেসি কি এবার বিশ্বকাপ জিততে পারবেন? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। এর মধ্যেই লিও মেসি বললেন এই কথা। 

মেগা টুর্নামেন্ট শুরু হওয়ার বহু আগেই তিনি জানিয়ে দিয়েছিলেন কাতারই তাঁর শেষ বিশ্বকাপ হতে চলেছে। তবে সৌদি আরবের বিপক্ষে মাঠে নামার আগে মেসি জানালেন নতুন তথ্য, এবার যাতে মিশে ছিল নতুন তথ্য, ফুটবলকেই বিদায় জানানোর আভাস। মেসি বলেছেন, 'আমি ফুটবল ভালোবাসি, ফুটবল খেলতে ভালোবাসি। ফুটবল আমি উপভোগ করি। সারা জীবন ধরে আমি ফুটবল খেলে এসেছি। আমি বিশ্বাস করি এর পরে আমি যা করব, তার সঙ্গে তুলনাও শুরু হবে। যদিও পরবর্তীতে আমি জানি না কী করব। আর খুব বেশি খেলব বলে আমি মনে করি না।' অর্থাৎ মেসি যে আর বেশিদিন খেলা চালিয়ে যাবেন না, তা পরিষ্কার করে দেন এই সাক্ষাৎকারে। 
 
২০১৪ সালের বিশ্বকাপে ফাইনালে পৌঁছেছিল নীল-সাদা জার্সিধারীরা। সেবার জার্মানির কাছে হার মানতে হয়েছিল আর্জেন্টিনাকে। ২০১৮ সালের বিশ্বকাপ ভালো যায়নি মেসিদের। তবে এবার বিশ্বকাপ খেলতে আসার আগে কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। মেসিকে নিয়ে স্বপ্ন দেখছে গোটা আর্জেন্টিনা। 

যদিও বিশ্বকাপ নিয়ে মেসি তার দেশকে খুব বেশি আশা দেখানোর পক্ষে নন। তিনি বলেন, 'আমি কথা দিচ্ছি না। কারণ আমি জানি দিনশেষে সবই ঘটে স্রষ্টার ইশারায়।' তবে স্রষ্টার লিখনে বিশ্বকাপটা আর্জেন্টিনার হোক, সেটাই যে মেসির চাওয়া, তা বলাই বাহুল্য!