NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২৭, ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে : শি জিনপিং বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কেতন হত্যায় পরস্পরকে দুষছেন সিয়া-চেতন ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮ আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Logo
logo

ভারতের আমন্ত্রণে গোয়ায় যাচ্ছেন জাহারা মিতু


খবর   প্রকাশিত:  ২১ ডিসেম্বর, ২০২৪, ০১:৪৭ এএম

>
ভারতের আমন্ত্রণে গোয়ায় যাচ্ছেন জাহারা মিতু

ঢাকাই সিনেমার নবাগত নায়িকা জাহারা মিতু। ভারত সরকারের আমন্ত্রণে যাচ্ছেন ৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার আসর (আইএফএফআই)-এ। আগামী ২০ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ভারতের গোয়ায় বসবে এই আসর। সেই উৎসবে যোগ দেবেন বাংলাদেশের মিতু।

মিতুর জানান, উৎসবে বিভিন্ন দেশের প্রযোজক-নির্মাতারা উপস্থিত থাকবেন। প্রদর্শিত হবে ভিন্ন ভিন্ন ভাষা ও সংস্কৃতির সিনেমা। যেগুলো ভবিষ্যতে তার অভিনয় প্রতিভাকে আরও সমৃদ্ধ করবে।

উৎসবের আমন্ত্রণপত্র হাতে পেয়ে উচ্ছ্বসিত মিতু বলেন, ‘আমার এখনও একটি সিনেমাও মুক্তি পায়নি। তার আগেই এ ধরনের উৎসবে আমাকে সরকারিভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। নিজেকে ভাগ্যবান মনে করছি।’

জাহারা মিতু
জাহারা মিতু

সুযোগটা এলো কীভাবে? মিতু জানালেন, উৎসবে বিভিন্ন দেশের সম্ভাবনাময় অভিনয়শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়। ভারত সরকারের যারা এই উৎসব আয়োজনের সঙ্গে জড়িত, তাদের সঙ্গে আমার কোনো পরিচয় নেই। ফেসবুক আইডির অ্যাকটিভিটি দেখে হয়তো আমার খবর নিয়েছেন। আমাকে সম্ভাবনাময় মনে করেছেন। এরপর আমাকে আমন্ত্রণ জানিয়েছেন তারা।’

জানা গেছে, ২০ নভেম্বর থেকে উৎসব শুরু হলেও মিতু আগামী ২৫ নভেম্বর উৎসবে যোগ দেবেন। দেশে ফিরবেন ৩০ নভেম্বর। উৎসবে ৭৯টি দেশের মোট ২৮০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।