NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের পরকীয়ার তদন্ত করছে এফবিআই : ট্রাম্প রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ৩ ঘোড়ারেসের মাঠে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন উদীয়মান জকি ইজি নিল বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী ইসরায়েল-পাকিস্তানসহ চার দেশকে মার্কিন সহায়তা দেওয়া নিয়ে প্রশ্ন আল-সায়েদের সংবাদ উপস্থাপক রাবিয়া আহসানকে গুলি করে হত্যা, স্বামী আটক ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘জোরালো আগ্রহ’ দেখছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প গোল্ডেন বয় পুরস্কার জিতলেন পাউ কুবারসি
Logo
logo

‘উন্নয়ন সহ‌যোগী হি‌সে‌বে ভার‌তের মূল ফোকা‌সে বাংলা‌দেশ’


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৫, ০২:২৫ এএম

>
‘উন্নয়ন সহ‌যোগী হি‌সে‌বে ভার‌তের মূল ফোকা‌সে বাংলা‌দেশ’

প্রতি‌বে‌শী দেশ হিসে‌বে বাংলা‌দেশ ভার‌তের নিকটতম সহ‌যোগী— উল্লেখ করে ঢাকায় নিযুক্ত দেশ‌টির হাইক‌মিশনার প্রণয় ভার্মা ব‌লে‌ছেন, গত ক‌য়েক বছ‌রে উন্নয়ন সহ‌যোগী হি‌সে‌বে ভার‌তের মূল ফোকা‌সে র‌য়ে‌ছে বাংলা‌দেশ। শিক্ষা, সংস্কৃ‌তি ও সব পেশাজীবী মানুষের দক্ষতা বাড়াতে ভবিষ্যতেও ভ‌ারতের সহ‌যো‌গিতা অব‌্যাহত থাকবে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ৫৮তম ভারতীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা (আইটেক) দিবস উদযাপন অনুষ্ঠা‌নে তিনি এসব কথা ব‌লেন। 

হাইক‌মিশনার ব‌লেন, ভারত প্রতি বছরই নানা পেশার মানুষের দক্ষতা বাড়াতে বাংলাদেশের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করে। তারই আলোকে ভারতের স্বনামধন্য ইনস্টিটিউটে প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়। বিভিন্ন পেশার মানুষের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে তারা আরও দক্ষ হয়ে ওঠেন। প্রতি বছর আইটেক কোর্সের মাধ্যমে হাজারও বাংলাদেশি পেশাজীবী ও তরুণ-তরুণীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

প্রণয় ভার্মা ব‌লেন, শিক্ষা ও সংস্কৃ‌তিসহ সব পেশাজীবী মানুষের দক্ষতা বাড়া‌তে প্রশিক্ষণসহ বি‌ভিন্ন বিষ‌য়ে ভারত বাংলাদেশকে সহ‌যো‌গিতা কর‌ছে, আগামী‌তেও এ সহ‌যো‌গিতা অব্যাহত থাকবে। সরকারি পেশাজী‌বীদের পাশাপাশি এখন থেকে প্রফেশনাল ও প্রাইভেট সেক্টরের পেশাজীবীরাও দক্ষতা বাড়াতে আইটেক বৃত্তির সুযোগ পাবেন ব‌লেও জানান তিনি।

ভারতীয় হাইক‌মিশ‌নের আ‌য়োজ‌নে অনুষ্ঠা‌নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছি‌লেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মন্ত্রী ব‌লেন, বাংলা‌দেশ-ভারত সম্পর্কটি একটি রোল ম‌ডেল। যেসব ভারতীয় আমাদের মুক্তিযুদ্ধে তাদের অমূল্য জীবন উৎসর্গ করেছেন এবং রক্ত দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। বর্তমানে মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারীদের বৃত্তি দিচ্ছে ভারত সরকার। পাশাপাশি বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে সব পেশার উন্নয়‌নে দক্ষতা বাড়া‌তে প্রশিক্ষণসহ বি‌ভিন্ন বিষ‌য়ে ভারত আমাদের সহ‌যো‌গিতা কর‌ছে।

অনুষ্ঠা‌নে সভাপতিত্ব করেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) সভাপতি এ কে এম এ হামিদ।  

অনুষ্ঠানে বিভিন্ন সময়ে আইটেকে প্রশিক্ষণ নেওয়া ব্যক্তিদের মধ্যে তিন বাংলা‌দে‌শি নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন।