NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

পরীক্ষার মাধ্যমে তৃতীয় লিঙ্গের ব্যক্তি শনাক্তে ব্যবস্থার সুপারিশ


খবর   প্রকাশিত:  ২৮ অক্টোবর, ২০২৪, ০৩:৪০ এএম

>
পরীক্ষার মাধ্যমে তৃতীয় লিঙ্গের ব্যক্তি শনাক্তে ব্যবস্থার সুপারিশ

ডাক্তারি পরীক্ষার মাধ্যমে তৃতীয় লিঙ্গের ব্যক্তি শনাক্ত করার কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। 

একাদশ জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৩তম বৈঠকে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) এই সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটি সদস্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, মো. শিবলী সাদিক, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন এবং আরমা দত্ত অংশগ্রহণ করেন। বিশেষ আমন্ত্রণে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বৈঠকে যোগ দেন। বৈঠকে ২২তম সভায় নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়ন অগ্রগতি, সমাজসেবা অধিদপ্তরাধীন শিশু উন্নয়ন কেন্দ্র এবং হাসপাতাল সমাজসেবার কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

কমিটি সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ‘শিশু উন্নয়ন কেন্দ্র’র দৈনন্দিন খাবারের চাহিদা পূরণের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর সুপারিশ করে। বৈঠকে হাসপাতাল সমাজসেবার কার্যক্রমসহ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ব্যাপক প্রচার-প্রচারণার জন্য মন্ত্রণালয়কে উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়। 

কমিটি সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে জটিল ও দুরারোগ্য ছয়টি রোগের চিকিৎসায় এককালীন যে অর্থ দেওয়া হয়, তা স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে চেকের মাধ্যমে দেওয়ার সুপারিশ করা হয়।

বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।