NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, অক্টোবর ১৮, ২০২৬ | ৩ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২ সেই ফেক ভিডিও নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন পরীমনি যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে ৫৪০ দিনের সুবিধা বাতিল নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী রাশিয়াকে তহবিল জোগাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ জেলেনস্কির বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প মেসির ইন্টার মায়ামির সামনে আটলান্টা ইউনাইটেডের চ্যালেঞ্জ, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের অপেক্ষা
Logo
logo

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে ভর্তি কমেছে


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ১২:০৭ পিএম

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে ভর্তি কমেছে

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময় ৬৮৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বুধবার ডেঙ্গুতে তিনজনের মৃত্যু এবং ৭৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সে হিসাবে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যা কমেছে।

 

 

আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৫৩ জন এবং ঢাকার বাইরে ৩৩২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে দুই হাজার ৭৫০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

এতে আরো উল্লেখ করা হয়, চলতি বছর এখন পর্যন্ত ৫১ হাজার ৪৪৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা গেছেন ২১৭ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৮ হাজার ৪৭৭ জন।