NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

ঢাকায় প্রতিদিন গড়ে ২০০০ মানুষ আসছে : মেয়র আতিকুল


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০১:২৯ এএম

>
ঢাকায় প্রতিদিন গড়ে ২০০০ মানুষ আসছে : মেয়র আতিকুল

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ অন্যতম। দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা, খরা, নদী ভাঙন, লবণাক্ততা প্রভৃতির কারণে বিপুল সংখ্যক ক্ষতিগ্রস্ত মানুষ নিরাপদ জীবনের খোঁজে প্রতিদিন রাজধানী ঢাকায় চলে আসছে। প্রতিদিন গড়ে ২০০০ মানুষ ঢাকায় আসছে।

তিনি বলেন, শহরের মানুষের সংখ্যা বেড়েই চলেছে। বেশিরভাগই বস্তিতে বসবাস করছে এবং ফুটপাতে ব্যবসা খুলে বসছে। শহরের খালি জায়গা, সবুজ স্থান ও জলাশয়ে আবাসন গড়ে তোলা হচ্ছে।

বুধবার (১৬ নভেম্বর) শারম-আল-শেখ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এসডিজি ৭ প্যাভিলিয়নে আয়োজিত ‘বিট দ্যা হিট : নেচার ফর কুল সিটিস চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন আতিকুল ইসলাম।

অবিলম্বে পদক্ষেপ না নিলে জলবায়ু পরিবর্তনে বিপর্যয় বাড়তেই থাকবে উল্লেখ করে ডিএনসিসি মেয়র বলেন, আমরা শহরের পরিবেশ রক্ষায় কাজ করছি। ইতোমধ্যে ২৪টি পার্ক ও খেলার মাঠ নির্মাণ করা হয়েছে। ওপেন স্পেসগুলো দখলমুক্ত করতে পদক্ষেপ চালাচ্ছি। খালগুলো উদ্ধার করে পানির প্রবাহ নিশ্চিত করা হয়েছে। বৃক্ষরোপণ করা হচ্ছে। ছাদবাগান করার জন্য জনগণকে উৎসাহিত করছি। বৃষ্টির পানি সংরক্ষণ করে ব্যবহার করার জন্য জনগণকে সচেতন করছি। এসব পদক্ষেপ শহরের তাপমাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখছে।

আতিকুল ইসলাম বলেন, গত মাসে ‘ইউনাইটেড ইন বিল্ডিং ক্লাইমেট রেজিলিয়েন্স’ বিভাগের অধীনে সি ৪০ সিটিস ব্লুমবার্গ ফিলানথ্রপিস অ্যাওয়ার্ডের মাধ্যমে আমাদের প্রচেষ্টা স্বীকৃত হয়েছে। সবুজ স্থান সম্প্রসারণের প্রতি আমাদের দৃষ্টি এবং প্রতিশ্রুতি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে একটি সবুজ, আরও অন্তর্ভুক্তিমূলক এবং বসবাসযোগ্য শহর তৈরি করেছে।

ডিএনসিসির মেয়র বলেন, ঢাকা জলবায়ু পরিবর্তনের প্রথম সারিতে রয়েছে এবং আমরা ঢাকা উত্তরে এই জলবায়ু সংকট মোকাবিলায় প্রকৃতি-ভিত্তিক সমাধান খুঁজে বের করার জন্য কাজ করছি। আমি বিশ্বাস করি পার্ক, খেলার মাঠ এবং সবুজ স্থানের মতো ভৌত অবকাঠামো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পরিবেশ নিশ্চিত করতে ভূমিকা রাখবে।