NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ২৯, ২০২৬ | ১৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: সংসদে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী ‘সিয়াকেও লোহাগড় দুর্গ থেকে ফেলে দেওয়া হোক’ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলা, মৃত্যু ১৪০০ ছাড়াল শতভাগ জয় নিয়ে গ্রুপপর্ব শেষ আর্জেন্টিনার কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায়
Logo
logo

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা ট্রাম্পের


খবর   প্রকাশিত:  ১৯ জানুয়ারী, ২০২৫, ০১:২১ এএম

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা ট্রাম্পের

আর্ন্তজাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বিন্দ্বিতা করতে চান ডোনাল্ড ট্রাম্প। ২০২৪ সালে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হতে চেয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন তিনি।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রকে আবার মহান ও গৌরবময় করার জন্য আমি আজ প্রেসিডেন্ট পদে আমার প্রার্থিতা ঘোষণা করছি। স্থানীয় সময় মঙ্গলবার রাতের ভাষণে ট্রাম্প স্বীকার করেছেন, সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে তার দলের কিছুটা ক্ষতি হয়েছে।

 

তবে ভোটের ফলকে চ্যালেঞ্জ করেননি তিনি।  

 

এর আগে ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়ার পর ট্রাম্প যে তীব্র প্রতিক্রিয়া দেখিছিলেন, তার তুলনায় এটি উল্লেখযোগ্য পরিবর্তন। যদিও মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার দায় নিজের কাঁধে নেননি ট্রাম্প।  

এ ব্যাপারে তিনি বলেছেন, আমাদের দেশ যে বেদনার মধ্য দিয়ে যাচ্ছে, তার সম্পূর্ণ মাত্রা ও চাপ এখনো উপলব্ধি করতে পারেননি ভোটাররা। ২০২৪ সালের ভোট হবে ‘অনেকটাই আলাদা’।

ট্রাম্প আরো বলেছেন, এখন থেকে ২০২৪ সালে নির্বাচনের দিন পর্যন্ত ... আমি এমনভাবে লড়বো, যেভাবে কেউ কখনো লড়েনি। আমরা কট্টর বামপন্থি ডেমোক্র্যাটদের পরাজিত করবো; যারা আমাদের দেশকে ভেতর থেকে ধ্বংসের চেষ্টা করছে।

সূত্র: গার্ডিয়ান