NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য ডরথী রহমান


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৪৬ পিএম

শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য ডরথী রহমান

ঢাকা: সংরক্ষিত আসনের উপনির্বাচনে বিজয়ী সংসদ সদস্য মোছা. ডরথী রহমান শপথ নিয়েছেন।

আজ বুধবার জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাঁকে শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।  শপথ গ্রহণ শেষে ডরথী রহমান রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

সংসদ সচিবালয় জানিয়েছে, শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম।

 

অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিমসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, গত ১১ অক্টোবর ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সংসদের সংরক্ষিত আসন-১৯-এর সদস্য এ্যানী রহমান। এরপর শূন্য ঘোষিত ওই আসনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ডরথী রহমান।

নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত সময়সূচি অনুসারে ওই আসনের (যা বাংলাদেশ আওয়ামী লীগের অনুকূলে বণ্টনকৃত) শূন্যপদে উপনির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা ছিল ১ নভেম্বর। ওই সময়ের মধ্যে একমাত্র ডরথী রহমান মনোনয়নপত্র দাখিল করেন। নির্ধারিত সময়ের মধ্যে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাঁকে নির্বাচিত ঘোষণা করা হয়।