NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান
Logo
logo

‘পদ্মা সেতু’ নিয়ে এবার একাই গাইলেন মমতাজ


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:২৫ পিএম

>
‘পদ্মা সেতু’ নিয়ে এবার একাই গাইলেন মমতাজ

১৮ কোটি মানুষের আবেগ ও ভালোবাসার এ সেতু নিয়ে এবার আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন এই গায়িকা। গানটির শিরোনাম ‘পদ্মা সেতু’। এর কথা লিখেছেন দেশের গুণী গীতিকার হাসান মতিউর রহমান। সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। গতকাল (১৩ জুন) ইমন চৌধুরীর নিকেতনের স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

গানটির মুখ-‘শত বাঁধা ষড়যন্ত্র ভয়কে করে জয়/ শেখ হাসিনা প্রমাণ দিলেন সাহস কারে কয়/ চেয়ে চেয়ে দেখলো বিশ্ব, কোন মুখে কী বলবে আর, চোখ জুড়ানো মন ভোলানো দেখতে অতি চমৎকার, শেখ হাসিনার উপহার।’

গানটির রেকর্ডিংয়ে গীতিকার-সুরকারের সঙ্গে গায়িকা

গানটি নিয়ে মমতাজ বলেন, ‘বাংলাদেশের ইতিহাস ও ঐহিত্যে অনেক বড় একটা প্রাপ্তি হয়ে থাকবে স্বপ্নের পদ্মা সেতু। পুরো জাতি এখন এই সেতু চালুর অপেক্ষা আছে। সেতু নিয়ে এই গানটিতে কণ্ঠ দিয়ে বেশ ভালো লেগেছে। দর্শকও পছন্দ করবেন বলে বিশ্বাস।’

গানটির গীতিকার হাসান মতিউর রহমান বলেন, ‘কেবলমাত্র গায়কী এবং কম্পোজিশন একটি গানকে কোথায় নিয়ে যেতে পারে এটা শুনলেই বোঝা যাবে। নিজের কথা বলা ঠিক না। তবুও বলি শেষমেষ গানটি সবার শ্রমে প্রাণ পেয়েছে। আমি ভীষণ খুশি...কৃতজ্ঞতা বাংলাদেশ শিল্পকলা একাডেমী।’